বুধবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আরএমপির অভিযানে মাদক সহ গ্রেপ্তার ৫

প্রতিবেদক
sonynews
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে কর্ণহার ও এয়ারপোর্ট থানা পুলিশ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- কর্ণহার থানার মোল্লাডাইং গ্রামের মৃত তাহের উদ্দীনের ছেলে মো: শাহজাহান আলী (৪৫); একই গ্রামের মৃত শুকুর মণ্ডলের ছেলে মো: গাফ্‌ফার মণ্ডল (৭৫); চন্দ্রিমা থানার আসাম কলোনী (বর্তমানে কর্ণহার থানার মোল্লাডাইং) গ্রামের মো: সুলতান আলীর ছেলে মো: শাকিল সরদার (৪০); কর্ণহার থানার শিশাপাড়া গ্রামের জান মোহাম্মদের ছেলে মো: আলম আলী (৩৮) এবং রাজশাহী জেলার তানোর থানার কুন্দাইন (বর্তমানে এয়ারপোর্ট থানার বারইপাড়া) গ্রামের মৃত আনসার আলীর ছেলে মো: আনারুল হক (৪৩)। গ্রেপ্তারকৃত সকলেই বর্তমানে রাজশাহী মহানগরীতে বসবাস করেন।

গ্রেপ্তারকৃত আসামি শাহজাহান এবং গাফ্‌ফার প্রত্যেকের বিরুদ্ধেই কর্ণহার থানায় ২টি করে পূর্বের মামলা চলমান রয়েছে।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামিদের নিকট থেকে ৫০০ গ্রাম গাঁজা ও ৫০০ মি.লি. দেশি চোলাই মদ উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি ডিজিটাল মেশিন ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

‘গেরিলা প্রশিক্ষণের’ দায় স্বীকার করে মেজর সাদিকের স্ত্রীর জবানবন্দি

আওয়ামী নেতার মৃত্যু নিয়ে এমপি ও মেয়রের পাল্টাপাল্টি অভিযোগ

লাখ লাখ মানুষের অংশগ্রহণে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

শিরোইল কলোনি প্রাথমিক বিদ্যালয়ের জয়যাত্রা: চ্যাম্পিয়ন ফুটবল টিমকে গর্বিত সম্মাননা”

রাজশাহীতে দুইটি শুটারগানসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

গুলি করার অপরাধে বাগমারার ২ সাবেক এমপিসহ ২২৩ জনের নামে মামলা

রাবিতে দৃষ্টি সাহিত্য সংসদের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত

পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন

রাজশাহী মহানগরীতে চোরাই অটোরিক্সাসহ চোর গ্রেফতার

হাতপাখায় টিপ দিলে আসছে নৌকা, অভিযোগ মেয়রপ্রার্থীর