মঙ্গলবার , ৪ অক্টোবর ২০২২ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

চলচ্চিত্রকে বিদায় জানালেন চিত্রনায়িকা মুনমুন!

প্রতিবেদক
sonynews
অক্টোবর ৪, ২০২২ ৫:২৪ অপরাহ্ণ

একসময় ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা ছিলেন মুনমুন। এ অভিনেত্রীর গায়ে তকমা লাগে অশ্লীলতারও। তবে সবকিছু ছাপিয়ে অনেক ভালোমানের সিনেমায়ও অভিনয় করেন তিনি। এবার এই অভিনেত্রী চলচ্চিত্র ছেড়ে দেয়ার আভাস দিলেন।

‘নিষিদ্ধ নারী’খ্যাত চিত্রনায়িকা মুনমুন অভিনীত ‘রাগী’ শিরোনামের একটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। এ সিনেমায় প্রথমবার ভিলেন চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটির মুক্তির আগে সংবাদ সম্মেলনে উপস্থিত হন তিনি। সেখানেই সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ‘রাগী’ সিনেমায় ভিলেন চরিত্রে অভিনয় করেছি। অন্যরকম একটি চরিত্র ছিল। একদম গতানুগতিকের বাইরে এসে কাজ করার ইচ্ছা আমার। তাই কাজটি করা।’ সামনে পছন্দমতো চরিত্র না পেলে চলচ্চিত্র থেকে বিদায় নেবেন তিনি।

গণদুশমনের এ নায়িকা বলেন, ‘দিন দিন চলচ্চিত্রের অবস্থা ভালো হচ্ছে। গল্পে ভিন্নতা আসছে, দর্শকের রুচির পরিবর্তন হয়েছে। সেজন্য গল্পের প্রতি বেশি গুরুত্ব দিয়ে সিনেমায় অভিনয় করতে চাই। কিন্তু সে ধরনের গল্পনির্ভর চরিত্র না পাওয়ায় আমি কাজ করছি না। সামনে হয়তো দর্শক আর নতুন কোনো কাজে আমাকে দেখতে পাবেন না।’

১৯৯৭ সালে পরিচালক এহতেশামের মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে প্রবেশ করেন মুনমুন। এহতেশাম পরিচালিত মৌমাছি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে অভিষেক হয় তার। দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত শক্তির লড়াই চলচ্চিত্রে অনবদ্য অভিনয় করে দর্শকের মন জয় করেন মুনমুন। মুনমুন শাকিব খানের বিপরীতে ১৪টি চলচ্চিত্রে অভিনয় করেন।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনার নতুন সরকারকে পশ্চিমাদের অভিনন্দন কীসের ইঙ্গিত?

রাজশাহীতে দুই দিনব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধন

শহীদ পাইলট তৌকির ইসলামের নামে রাজশাহী বিমানবন্দর, সড়ক বা চত্বরের নামকরণের দাবিতে স্মারকলিপি প্রদান

রাজশাহীতে সাংবাদিক রানার বাবার ইন্তেকাল

রাজশাহীর গোদাগাড়ীতে কিশোর খুনের ঘটনায় মূলহোতা রতন গ্রেফতার

আওয়ামী ফ্যাসিবাদী পুনর্বাসিত কমিটি বাতিল চেয়ে সোনালী ব্যাংক সিবিএ’র সংবাদ সম্মেলন

জুলাই গণ অভ্যুত্থান দিবসে রাজশাহীতে জামায়াতে ইসলামীর মিছিল ও গণসমাবেশ

দূতাবাসে ভিসা কার্যক্রম শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া

রাজশাহীতে মসজিদের জায়গায় মার্কেট নির্মাণের অভিযোগ, প্রতিবাদ করায় মুসল্লিদের হুমকি

কেন্দ্রীয় উদ্যানে  নির্মাণাধীন  দৃষ্টিনন্দন মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন