শুক্রবার , ৩০ জানুয়ারি ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে একই পরিবারের দুই মৃত্যুকে ঘিরে রহস্য, তদন্তে পুলিশ

প্রতিবেদক
sonynews
জানুয়ারি ৩০, ২০২৬ ৬:৩২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন হড়গ্রাম বাজার এলাকা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার স্বামীকে ড্যামফিক্স পান করা অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় স্বামীও মারা গেছেন।

শুক্রবার সন্ধ্যার দিকে হড়গ্রাম বাজারের অলেম্পিয়া মিষ্টির কারখানার সামনে একটি ভবনের ভাড়া বাসা থেকে তাদের উদ্ধার করা হয়। নিহত গৃহবধূর নাম রওশন আরা (৪৫)। তার স্বামীর নাম কামাল মালিক (৫৫)। তিনি রাজশাহীর একটি দৈনিক পত্রিকার বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন।

দম্পতি দীর্ঘদিন ধরে ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। তবে এ ঘটনায় পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে তাদের পূর্ণ পরিচয় নিশ্চিত করেনি।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, রওশন আরাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। গুরুতর অবস্থায় কামাল মালিককে আইসিইউতে ভর্তি করা হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি আরও জানান, কামাল মালিকের মুখে ড্যামফিক্সের গন্ধ পাওয়া গিয়েছিল এবং তার অবস্থা ছিল আশঙ্কাজনক।

পুলিশ জানায়, ঘটনাটি হত্যা না আত্মহত্যা—এ বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। বিষয়টি রহস্যজনক এবং তদন্তাধীন রয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরহাদ আলীর সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কলটি কেটে দেন। পরে হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠানো হলেও কোনো জবাব পাওয়া যায়নি।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী নগরীতে গাঁজা খোর আটক : ১৫ দিনের জেল

গোদাগাড়ীতে ফেনসিডিলসহ ২ মাদক ব্যাবসায়ী গেফতার

গোদাগাড়ীতে ফেনসিডিলসহ ২ মাদক ব্যাবসায়ী গেফতার

রাজশাহীতে বিক্ষোভে হেফাজত নেতার ‘প্রথম আলোর নাম–নিশানা মুছে দেওয়া হবে’

এমপি হলে সম্পদ বাড়বে না, বরং কমবে: ডা. জাহাঙ্গীর

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ৫ বাংলাদেশি আমেরিকানের জয়

গোদাগাড়ীতে ৪৫ গ্রাম হেরোইন-সহ গ্রেফতার-২

রাবি চারুকলায় অন্য বিভাগের শিক্ষার্থী এসে ‘মাদক সেবন’ করায় সংঘর্ষ, আহত ৩

রাজমিস্ত্রির কাজ করা সেই অদম্য মেধাবী শিক্ষার্থী পেলো শহীদ সোহরাওয়ার্দী হলে সিট

রাজমিস্ত্রির কাজ করা সেই অদম্য মেধাবী শিক্ষার্থী পেলো শহীদ সোহরাওয়ার্দী হলে সিট

রাজশাহী মহানগর বিএনপির সাবেক নেতা এম এ আলম আর নেই

রাজশাহীতে ‘ইয়োর জার্নি টু হিলিং ইন চায়না’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত