মঙ্গলবার , ৬ জানুয়ারি ২০২৬ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীর বাঘায় অস্ত্র ও ৩০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
জানুয়ারি ৬, ২০২৬ ৫:০৬ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাঘা উপজেলায় অভিযান চালিয়ে ২টি ওয়ান শুটার গান, ৪টি শর্ট গানের রাবার বুলেট এবং ৩০০ গ্রাম হেরোইনসহ মো. রয়েল হোসেন ওরফে রুহেল (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫।

র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৫ জানুয়ারি রাত আনুমানিক ২টা ২০ মিনিটে বাঘা থানার জোত কাদিরপুর গ্রামে অবস্থিত রয়েল হোসেনের বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তার বাড়ি থেকে অবৈধ অস্ত্র, রাবার বুলেট ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত রয়েল হোসেন ওরফে রুহেল জোত কাদিরপুর গ্রামের মো. মজিবর রহমানের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাবকে দেওয়া বক্তব্যে রয়েল হোসেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। তবে উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে তিনি কোনো সন্তোষজনক তথ্য দিতে পারেননি।

র‍্যাব আরও জানায়, উদ্ধারকৃত অস্ত্র, রাবার বুলেট ও হেরোইনসহ গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী জেলার বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

ইরান যুদ্ধ নিয়ে চীনা অধ্যাপকের শেষ ভবিষ্যদ্বাণীও কি মিলে যাবে?

৯৯৯ ফোন দিয়ে বন্ধুকে উদ্ধার করলেন তরুণী, ৩ অপহরণকারী গ্রেফতার

মাঝ আকাশে যাত্রীর মৃত্যু, তবুও ১৪ ঘণ্টা উড়ল লন্ডনগামী বিমান—দুর্গন্ধে অতিষ্ঠ যাত্রীরা

ইমামরা জানলেন তথ্য অধিকার আইন

রাজশাহীতে বিজিবির অভিযানে ৪১ লাখ টাকার গরু জব্দ, ব্যাপারী ও হাট ইজারাদারদের বিক্ষোভ

রাষ্ট্রপতির সঙ্গে মন্ত্রিপরিষদ সচিবের সাক্ষাৎ

যুদ্ধ এখনো শেষ হয় নি: রাজশাহীতে জামায়াতে আমীর ডা. শফিকুর রহমান

ধর্মীয় অনুভূতিতে আঘাত, রাজশাহীতে দুই যুবকের ১৫ বছরের কারাদণ্ড

ধর্মীয় অনুভূতিতে আঘাত, রাজশাহীতে দুই যুবকের ১৫ বছরের কারাদণ্ড

রাজশাহীতে ১২২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের রাজশাহী জেলা কমিটি: সভাপতি আয়েশা সম্পাদক ফাতেমা