Tuesday , 25 November 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আরডিএ-র জরুরি সভা: ভূমিকম্প সচেতনতা ও ভবন নিরাপত্তায় নানা পদক্ষেপ গ্রহণ

প্রতিবেদক
sonynews
November 25, 2025 11:53 am

স্টাফ রিপোর্টার: রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ২১ নভেম্বর ২০২৫ তারিখে সংঘটিত ৫.৭ মাত্রার ভূমিকম্পের প্রেক্ষিতে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) ভবন নিরাপত্তা ও দুর্যোগ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জরুরি সভার আয়োজন করেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর ) সকাল ১০টায় আরডিএ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান।

সভায় উপস্থিত ছিলেন রুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ নিয়ামুল বারী এবং অধ্যাপক ড. আবু সুফিয়ান মোঃ জিয়া হাসান। এছাড়াও কর্তৃপক্ষের বিভিন্ন কর্মকর্তা সভায় অংশ নেন।

সভায় ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে ভবনের স্ট্রাকচারাল ডিজাইনে Earthquake Load যথাযথভাবে বিবেচনায় নেওয়া এবং সে অনুযায়ী নির্মাণ কাজ বাস্তবায়নের জন্য জনসাধারণকে আহ্বান জানানো হয়।

অধ্যাপক ড. মোঃ নিয়ামুল বারী ভূমিকম্পের পূর্বে ও পরে করণীয় সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধিতে কর্মশালা আয়োজন এবং কনসাল্টেন্ট ও স্টেকহোল্ডারদের প্রশিক্ষণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়-আরডিএ–র তালিকাভুক্ত কনসাল্টেন্ট ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের জন্য ভূমিকম্প সচেতনতা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ আয়োজন।
ভবন নির্মাণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃক অনুমোদিত ফায়ার সেফটি প্লান যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কিনা তা যাচাই।
আরডিএ অধিক্ষেত্রের সকল ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা প্রস্তুত করা।

সভা থেকে জানানো হয়, এসব পদক্ষেপ বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতে ভূমিকম্পসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সম্ভাব্য ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

গোপালগঞ্জে শিশু মুহিন হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা মাসুদ হত্যায় মামলা

রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে খাদ্যপণ্য প্রতিষ্ঠানে জরিমানা

শিরোইল কলোনি বড় জামে মসজিদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল জুলুস অনুষ্ঠিত

ছেলের বিরুদ্ধে চুরির অভিযোগ, মাকে পেটালেন আ.লীগ নেতা

The ride-hailing app had been facing a driver shortage driver shortage

নগরবাসীর স্বাস্থ্যসেবার ক্ষেত্রে নতুন দ্বার উন্মোচন

সাংবাদিককে হাতকড়া পরানোর অভিযোগ এসআই আমিনুলের বিরুদ্ধে

রাজশাহী মহানগরীতে প্রাথমিকের ৬ বস্তা বইসহ আটক ২

রাজশাহীতে লুঙ্গি ধুতে দেরি করায় স্ত্রীর চুল কেটে তালাক

রাজশাহীতে লুঙ্গি ধুতে দেরি করায় স্ত্রীর চুল কেটে তালাক