সোমবার , ১৭ নভেম্বর ২০২৫ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

প্রতিবেদক
sonynews
নভেম্বর ১৭, ২০২৫ ২:৩৮ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: প্রথমবারের মতো রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় বিভাগীয় কমিশনারের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব খোন্দকার আজিম আহমেদ এনডিসি।

এর মাধ্যমে রাজশাহী সিটি কর্পোরেশন পক্ষ থেকে শিক্ষাবৃত্তি প্রদান কার্যক্রম শুরু হলো। শিক্ষাবৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি হিসেবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ১০ হাজার টাকা, কলেজ পর্যায়ে ৭ হাজার টাকা, হাইস্কুল পর্যায়ে ৫ হাজার টাকা এবং প্রাইমারি স্কুল পর্যায়ে ৩ হাজার টাকা প্রদান করা হয়। প্রতি তিন মাস পরপর এই এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করা হবে।

এককালীন শিক্ষাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মো. সামিউল হক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্ট্যাডিজ বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী মোসা. খাতিজা খাতুন, রাজশাহী সরকারি মহিলা কলেজের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোসা. তমালিকা আক্তার মৌ, রাজশাহী সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী মোসা. মহিমা খাতুন, রাজশাহী নিউ গভঃ কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মো. সালেহ উদ্দিন।

শিক্ষাবৃৃত্তি প্রদান অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, রাজশাহী বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও রাজশাহী সিটি কর্পোরেশনের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

গণতন্ত্রে বিশ্বাসী বিএনপি সংগঠন শক্তিশালী করছে তৃণমূলে: রাজশাহী মহানগর সংবাদ সম্মেলন

তানোরে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুত্তি সভা

রাজশাহী মহানগরীতে বিস্ফোরক মামলার আসামি গ্রেফতার

আইন-কানুন ও সংবিধানের কবর রচনা করা হয়েছে: রিজভী

রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে পরিত্যক্ত বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

নগরীতে চুরির গুঞ্জনে উত্তপ্ত এলাকা, একই পরিবারে হামলার শিকার চার

‘জুলাইয়ের চেতনার নামে ধান্দাবাজি দেশকে আরেকটি সংকটের মুখে ফেলেছে

ভাষা শহীদদের মাগফিরাত কামনায় রাজশাহী মহানগর প্রেসক্লাবের উদ্যোগে দোয়া

রুয়েটের চূড়ান্ত ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

রাজশাহীকে নিয়ে এবি পার্টির সাঈদ নোমানের ৩ প্রতিশ্রুতি