শনিবার , ১১ অক্টোবর ২০২৫ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাবি ক্যাম্পাসে রুয়েট শিক্ষার্থীকে ছুরিকাঘাত

প্রতিবেদক
sonynews
অক্টোবর ১১, ২০২৫ ১০:১৯ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে স্বাধীন আহমেদ নামে এক শিক্ষার্থী আহত হয়েছেন। স্বাধীন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সিরামিক অ্যান্ড মেটালার্জিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (১০ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের পাশের মাঠে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে রাতে তাকে ছেড়ে দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীদের জানিয়েছে, রাতের ওই সময়ে স্বাধীন কাজলা গেট হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করছিলেন। তিনি জুবেরী ভবনের আগে শেখ রাসেল মডেল স্কুলের পাশের মাঠে পৌঁছালে দুই-তিনজন অজ্ঞাতপরিচয় যুবক তার পথরোধ করে। কথা বলার আগেই দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। এতে তার থুতনি ও বাম হাতে আঘাত লাগে। স্বাধীনের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এরপর স্থানীয়রা আহত শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে রুয়েট প্রশাসনের শিক্ষক ও কর্মকর্তারা রাতেই হাসপাতালে ছুটে যান।

রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক মো. রবিউল ইসলাম সরকার বলেন, ‘ঘটনাস্থল রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায়, তাই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসকে বিষয়টি জানানো হয়েছে। তারা অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ঘটনার তদন্ত চলছে এবং রুয়েট প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। মতিহার থানার ওসি আবদুল মালেক বলেন, এ ঘটনায় শনিবার সকাল পর্যন্ত থানায় মামলা হয়নি। মামলা হলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
বক্সার জনির মাতার মৃত্যুতে রাসিক মেয়রের শোক

বক্সার জনির মাতার মৃত্যুতে রাসিক মেয়রের শোক

রাকসুতে ছাত্রদল প্যানেল থেকে একমাত্র বিজয়ী নার্গিস

রাজশাহীতে মাংসের ভেতর লুকানো ২ বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার

খাম লেনদেনের ভিডিও ভাইরাল হওয়ার পর চন্দ্রিমা থানার ওসি প্রত্যাহার

ইউএস অ্যাগ্রিমেন্ট রাজশাহী থেকে লুটে নিয়েছে ৩০০ কোটি

টিটিসি নিয়ে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছেন অভিযুক্তরা

‘তাড়াতাড়ি চলুন স্যর, ওরা গুলি করে মারছে!’ পুলিশের জবাব, ‘ফোর্স নেই, মরছে মরুক’

রাজশাহীতে জামায়াতের দুই গ্রুপে সংঘর্ষ, মোটরসাইকেল ভাঙচুর

দীর্ঘদিনের প্রচেষ্টায় বাস্তবায়ন হচ্ছে রাজশাহী-কলকাতা ট্রেন চলাচল

রাজশাহী রেলওয়ের ডিপো থেকে তেল পাচার, ২৫০ লিটার ডিজেল জব্দ