• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
Headline
তানোরে বর্গাচাষীকে হাতুড়ি পেটা রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার এসআই রাজুর বিরুদ্ধে চাঁদা ও গাড়ি আত্মসাতের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’: আরএমপির প্রতিবাদ রাজশাহীতে পরিচয়ের জুলাইয়ের আলোচনা ও কবিতা পাঠ কোনো শিক্ষার্থী যাতে মাদকাসক্ত হয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে: ভূমিমন্ত্রী মিনু ব্যক্তিগত গাড়ি আত্মসাৎ, ফেরত দিতে ৫ লাখ টাকা দাবি—এসআই রাজুর বিরুদ্ধে অভিযোগ কাটাখালি থানার অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার চন্দ্রিমা থানার অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন শুধু বৃক্ষরোপণ করলেই হবেনা, গাছ বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে: ভূমিমন্ত্রী মিনু

কুকুর পিটিয়ে মারায় রিকশাচালক গ্রেফতার

সনি নিউজ / ৬৭ Time View
Update : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
কুকুর পিটিয়ে মারায় রিকশাচালক গ্রেফতার
কুকুর পিটিয়ে মারায় রিকশাচালক গ্রেফতার

অনলাইন ডেস্ক: নরসিংদীতে কুকুর পিটিয়ে মেরে ফেলার অভিযোগে মুক্তার হোসেন (৪৩) নামে এক রিকশাচালককে গ্রেফতার করেছে র‌্যাব-১১। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১, সিপিএসসি, নরসিংদী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন।

এর আগে কুকুর হত্যার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে প্রাণীর অধিকার সুরক্ষা প্রদানে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ‘রবিন হুড দ্য অ্যানিমেল’র অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে সদর থানার বাগদী এলাকার নিজ বাড়ি থেকে মুক্তার হোসেনকে গ্রেফতার করা হয়।

র‌্যাব ১১ জানায়, গত সোমবার সকাল সাড়ে ৭টায় মুক্তার হোসেন ও একই এলাকার উজ্জ্বল হোসেন একটি কুকুরকে রাস্তায় পিটিয়ে মেরে ফেলে। বিষয়টি ঘটনাস্থলের পাশে থাকা সিসিটিভিতে ধরা পড়ে এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের কল্যাণে ভাইরাল হয়।

বিষয়টি প্রাণীর অধিকার সুরক্ষা প্রদানে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ‘রবিন হুড দ্য অ্যানিমেল’ জানতে পেরে ৯৯৯ নম্বরে কল করে। পরে র‌্যাবের সঙ্গে তারা যোগাযোগ করে। র‌্যাব অভিযুক্তদের রাতে গ্রেফতার করে তাদের কার্যালয়ে নিয়ে আসে। পরে রাতে রবিনহুড দ্য অ্যানিমেলের প্রতিষ্ঠাতা আফজাল হোসেন বাদী হয়ে নরসিংদী সদর মডেল থানায় প্রাণী হত্যার অভিযোগ মামলা দায়ের করেন।

র‌্যাব-১১, সিপিএসসি, নরসিংদী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় মুক্তার হোসেন এর আগেও ৫টি কুকুরকে পিটিয়ে হত্যা করেছে। কিন্তু সিসি ফুটেজে আমরা একটি কুকুর হত্যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে দেখেছি। নরসিংদী সদর থানায় মামলা হওয়ায় সকালে মুক্তারকে থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আর মুক্তারের সহযোগী নাবালক হওয়ায় মুচলেকা রেখে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category