শনিবার , ২০ সেপ্টেম্বর ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নারী ও শিশুদের জন্য নিরাপদ সাইবারস্পেস গঠনে রাজশাহীতে কর্মশালা

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ২০, ২০২৫ ১:৪৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: নারী ও শিশুদের জন্য নিরাপদ সাইবারস্পেস গড়ে তোলার লক্ষ্যে “নারী ও শিশুদের জন্য নিরাপদ সাইবারস্পেস: বিদ্যমান প্রযুক্তিগত এবং আইনি দৃষ্টিভঙ্গির চ্যালেঞ্জ” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সহযোগিতায় এবং দোলা মহিলা উন্নয়ন সংস্থা (ডিএমইউএস)-এর আয়োজনে কর্মশালাটি অনুষ্ঠিত হয় সকাল ১০টায়, নগরীর নানকিং চাইনিজ রেস্তোরার সভাকক্ষে।

কর্মশালায় সভাপতিত্ব করেন আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি বলেন, “ডিজিটাল যুগে নারী ও শিশুদের জন্য নিরাপদ সাইবারস্পেস নিশ্চিত করা অত্যন্ত জরুরি। গবেষণার মাধ্যমে এর কার্যকর সমাধান খুঁজে বের করা সময়ের দাবি। শুধু নারী-শিশু নয়, পুরুষরাও সাইবার প্রতারণার শিকার হচ্ছেন। তাই সচেতনতা এবং প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ করা এখন আবশ্যক।”

তিনি আরও জানান, এই গবেষণা প্রকল্পটি বাংলাদেশ পুলিশের উদ্যোগে এবং দোলা মহিলা উন্নয়ন সংস্থার বাস্তবায়নে পরিচালিত হচ্ছে, যা ভবিষ্যতে আইন প্রণয়ন ও বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখবে।

কর্মশালায় গবেষণার পদ্ধতি, জরিপের ফলাফল এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়। উপস্থিত অতিথি ও শিক্ষার্থীরা মুক্ত আলোচনায় অংশ নিয়ে নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।

তাঁরা বলেন, নিরাপদ সাইবারস্পেস নিশ্চিত করতে হলে—আইন প্রয়োগকারী সংস্থার দক্ষতা বৃদ্ধি,
প্রযুক্তিগত সক্ষমতা উন্নয়ন, অভিযোগ জানানোর প্রক্রিয়া সহজীকরণ,
এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি অপরিহার্য।
কর্মশালায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম;

রাজশাহী বারের সাধারণ সম্পাদক অ্যাড. জমশেদ আলী; দোলা মহিলা উন্নয়ন সংস্থার ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ড. শহিদুল্লাহ আনসারী;

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রওনক আরা পারভীন।

তাঁরা সবাই নারী ও শিশুদের ডিজিটাল নিরাপত্তায় গবেষণা, সচেতনতা এবং আইনি সহায়তা নিশ্চিত করার ওপর জোর দেন।

কর্মশালাটি সঞ্চালনা করেন ডিএমইউএস-এর রিসার্চ টিম লিডার মোহাম্মদ বেলাল উদ্দিন এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) সাবিনা ইয়াসমিন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাজশাহী কলেজিয়েট স্কুল

নগরীতে ৫ বোতল ফেন্সিডিলসহ ৮ জন পেশাদার জুয়ারী গ্রেফতার

কাজিহাটায় আরডিএ’র ভ্রাম্যমাণ আদালত: নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই ভবন নির্মাণের অভিযোগ, ঝুঁকিতে পাশের ভবন

রাজশাহী নগরীতে গরু-সহ চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

রাজশাহী নগরীতে গরু-সহ চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে সরকারী দলের হামলা! জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নিন্দা

সালমান এফ রহমানের বার্ষিক আয় ২৫ কোটি টাকা

রাজশাহী নগরীতে নিষিদ্ধ আতশবাঁজি ও পটকা উদ্ধার; গ্রেফতার ২

তৌহিদ আফ্রিদির সঙ্গে প্রেম নিয়ে যা জানালেন দীঘি

রাজশাহীতে নকল টাকা চক্রের মূলহোতাসহ গ্রেফতার ১, জাল নোট উদ্ধার ​রাজশাহী

মাদক ও অবৈধ পুকুর খননে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এমপি মিলনের