রবিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৫ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ক্যাম্পাস সংস্কার ও নবীন বরণ আয়োজনের দাবিতে ছাত্রদল নেতাদের স্মারকলিপি: ভিডিও

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ১৪, ২০২৫ ১০:৪৯ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর শহীদ আবুল হাসনাত মোহাম্মদ কামরুজ্জামান সরকারি ডিগ্রী কলেজের ক্যাম্পাস ও মাঠ পরিষ্কার, ছাত্রদের ট্রেন্ট সংস্কার এবং নতুন শিক্ষাবর্ষ (২০২৫-২৬) উপলক্ষে নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাসের দাবিতে স্বারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কলেজ শাখা।

আজ রোববার দুপুর ২টায় কলেজটির অধ্যক্ষ প্রফেসর মো: ইলিয়াছ উদ্দিনের হাতে স্বারকলিপি তুলে দেন ছাত্রদল নেতারা।

স্বারকলিপিতে উল্লেখ করা হয়, কলেজ মাঠে ঘাস বড় হয়ে যাওয়ায় মাঠ বর্তমানে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়া ক্যাম্পাসে ছাত্রদের ট্রেন্ট (টয়লেট/সিটিং এরিয়া) অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। দ্রুত সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্ন না করা হলে নতুন শিক্ষার্থীদের জন্য তা ভোগান্তির কারণ হবে।

এছাড়া আগামী ১৫ তারিখে নতুন ব্যাচের শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন ক্লাস আয়োজন এবং যথাযথভাবে “নবীন বরণ অনুষ্ঠান” করারও দাবি জানানো হয়। ছাত্রদল নেতারা বলেন, গত বছর নবীন বরণ না হওয়ায় শিক্ষার্থীরা প্রথাগত সাংস্কৃতিক ও শিক্ষামূলক পরিবেশ থেকে বঞ্চিত হয়েছিল। তাই এ বছর একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও প্রাণবন্ত অনুষ্ঠান আয়োজন জরুরি।

স্বারকলিপিতে তিনটি দাবি উত্থাপন করা হয়—
১. কলেজ প্রশাসনের উদ্যোগে দ্রুত নবীন বরণের তারিখ ঘোষণা করা।
২. অনুষ্ঠান সফল করতে নিরপেক্ষ আয়োজক কমিটি গঠন করা।
৩. সকল শিক্ষার্থী ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণ নিশ্চিত করা।

এ সময় উপস্থিত ছিলেন শহীদ আবুল হাসনাত মোহাম্মদ কামরুজ্জামান কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মোঃ আসাদ রহমান (শুভ), সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহেদ আলী, সদস্য সচিব সাইফুল্লাহ সাইদ (সাইফ)সহ অন্যান্য নেতাকর্মীরা।

স্বারকলিপি প্রদান শেষে ছাত্রদল নেতারা কলেজ প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করেন।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

ঈদে ব্যতিক্রমী উদ্যোগ: রাজশাহী সিটি কর্পোরেশন-এর ট্রেন যাত্রী সহায়তা কার্যক্রমের সফল সমাপ্তি

৫৭০ গ্রাম হেরোইনসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫

‘সরকার কঠোর হবে, নজরদারিতে আছে ওরা

রাজশাহীর পবায় ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার

বাংলাদেশে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ শুরু

সোনাদিঘি জামে মসজিদের সম্প্রসারণ ও আধুনিকায়নের লক্ষ্যে পরিদর্শনে রাসিক প্রশাসক

“রাসিকের প্রকল্প পরিদর্শন ও পরিকল্পনা কমিশনের বিভাগের প্রধানের সভা”

রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন অমি আটক

মৈত্রী দিবসের আলোচনা সভা   লুটপাটের বিরুদ্ধে  প্রতিরোধ গড়ে তোলার আহ্বান 

নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারকরণে রাসিকের ওয়ার্ড পর্যায়ে বিশেষ অভিযান শুরু