শনিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৫ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাকসু নির্বাচনে আজ শনিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ১৩, ২০২৫ ১১:৪৮ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: রাকসু নির্বাচনে আজ শনিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম জানান, যারা মনোনয়ন প্রত্যাহার করতে চান তাদের স্বশরীরে এসে মনোনয়ন প্রত্যাহার করতে হবে। বিকেল পাঁচটা পর্যন্ত চলবে এই কার্যক্রম। এদিকে রাকসু ও সিনের ছাত্র প্রতিনিধি এই দুই পদে মোট ৩২০ জন এখন পর্যন্ত মনোনয়ন বহাল রয়েছে।

২৫ তারিখ নির্বাচনের জন্য এরই মধ্যে ব্যালট বাক্সর নমুনাও তৈরি করা হয়েছে। সকালে সেই নমুনা নির্বাচন কমিশনে নিয়ে আসা হয়।

নির্বাচন কমিশনার জানান, এই ধরনের মোট ১০২ টি ব্যালট বাক্স তৈরি করা হবে। এ নির্বাচনে ভোট নেয়া হবে ওএমআর শিটে এবং গণনা করা হবে মেশিনের মাধ্যমে।

নির্বাচন কমিশনার বলছেন ডাকসু এবং জাকসুর অভিজ্ঞতা থেকে মেশিনেই ভোট গণনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। মোট ৮টি একাডেমিক ভবনে ভোট অনুষ্ঠিত হবার পর সিলেট ভবনে গণনা হবার সম্ভাবনা রয়েছে।

আশা করা হচ্ছে ডাকসু এবং জাকসু নির্বাচনের চেয়েও কম সময়ে রাকসু নির্বাচনের ফল প্রকাশ করা হবে।
রাকসুতে ২৬০ জন, সিনেট ছাত্র প্রতিনিধিতে ৬২ জন এবং হল সংসদ নির্বাচনে ১৭টি হলে ৬০৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। রাকসুতে ভিপি পদে ২০ জন, জিএস পদে ১৫ জন ও এজিএস পদে ১৬ জন প্রার্থী হয়েছেন।

তফসিল অনুযায়ী, ১০ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ১১ সেপ্টেম্বর প্রকাশিত প্রার্থিতার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ১৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ১৪ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও নির্বাচনি প্রচারনা শুরু হবে। ২৫ সেপ্টেম্বর ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশিত হবে।
এদিকে নির্বাচনকে ঘিরে এখন পর্যন্ত ৬টি প্যানেল ঘোষণা করেছে প্রার্থীরা

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী সেনানিবাসে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে না

বাংলাদেশ শিক্ষক সমিতির বার্ষিক ভোজ ও চেক বিতরণ-২০২৫

রাজশাহী নগরীতে মায়ের সম্পত্তি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ মামাতো ভায়ের বিরুদ্ধে

অনিয়ম দুর্নীতি, অদক্ষতার অভিযোগে রাসিকের ১৬১ কর্মীকে অব্যাহতি, ৩৮ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ

বাংলার বিবেক পত্রিকার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

ফ্যামিলি কার্ড পেতে কী কী কাগজ লাগবে? জেনে নিন সহজ শর্ত ও প্রয়োজনীয় প্রস্তুতি

বিএনপি শিবিরে উচ্ছ্বাস, শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান

রাবিতে ছিনতাইকারীর মোটরসাইকেল জ্বালিয়ে ‘শীত নিবারণ’

মোহনপুর থানা ও এসিল্যান্ড অফিসে ব্যাপক ভাঙচুর, অসংখ্য গাড়িতে অগ্নিসংযোগ