বুধবার , ১০ সেপ্টেম্বর ২০২৫ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

পৈত্রিক জমি দখলের চেষ্টা ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে সংবাদ সম্মেলন

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ১০, ২০২৫ ৬:১২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর চন্দ্রিমা থানাধীন ছোট বনগ্রাম পূর্ব পাড়ার বাসিন্দা মো: জয় শেখ তার পরিবারের ওপর সংঘটিত বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন।

সংবাদ সম্মেলনে মো: জয় শেখ জানান, তার পিতা মো: রফিক এবং তার চাচাদের নামে খারিজকৃত ৭ কাঠা পৈত্রিক জমি দীর্ঘদিন ধরে তারা শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু সম্প্রতি আফসার আলী নামে এক ব্যক্তি জাল কাগজপত্র তৈরি করে ওই জমির মালিকানা দাবি করে এবং গত ৯ অক্টোবর ২০২৫ তারিখে ভাড়াটে সন্ত্রাসীসহ তাদের জমি দখলের চেষ্টা চালায়।

এ সময় আফসার আলী এবং তার সহযোগীরা তাদের পরিবারের উপর হামলা চালায়। হামলায় মো: রফিক গুরুতর আহত হন। ধারালো ছুরির আঘাতে তার ডান হাতের কবজিতে গভীর ক্ষত হয়, দুটি রগ কেটে যায় এবং অপারেশনের মাধ্যমে ২৪টি সেলাই দিতে হয়। এছাড়া মাথায় রডের আঘাতে ও বাম হাতের বৃদ্ধাঙ্গুলে মারাত্মক জখম হয়।

জয় শেখ অভিযোগ করেন, তিনি বাবাকে বাঁচাতে গেলে রেজাউল ও জিয়া নামের দুই হামলাকারী তাকে পাইপ দিয়ে পিটিয়ে আহত করে। এ সময় তার মেজো চাচি মোসা: জিনা বেগম, চাচি মোসা: জোসনা বেগমকেও আফসার আলীর মেয়ে ও নাতি কর্তৃক শারীরিকভাবে লাঞ্ছিত ও আহত করা হয়।

আহতদের মধ্যে কয়েকজন বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

মো: জয় শেখ অভিযোগ করেন, হামলার পর হামলাকারীরা উল্টো মিথ্যা সংবাদ সম্মেলন করে তাদের পরিবারকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

এ ঘটনায় চন্দ্রিমা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সংবাদ সম্মেলনে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য প্রদান করেন মো: জয় শেখ। এ সময় উপস্থিত ছিলেন তার মেজো চাচি জিনা বেগম, জোসনা বেগম, তফিজুল সহ পরিবারের অন্যান্য সদস্য ও স্থানীয় এলাকাবাসী – লাইলা, রাখি বেগম ও সুরমিলা।

সর্বশেষ - রাজশাহী