মঙ্গলবার , ৯ সেপ্টেম্বর ২০২৫ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বিশ্বমঞ্চে রুয়েটের প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয় পরিবারের শুভকামনা

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ৯, ২০২৫ ১১:৫৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের উদ্ভাবনী দল ‘টিম ক্র্যাক প্লাটুন’ (Team Crack Platoon) আসন্ন ‘ফরমুলা এসএই জাপান ২০২৫’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে জাপানে অবস্থান করছে। সমগ্র দক্ষিণ এশিয়ার একমাত্র প্রতিনিধি হিসেবে তারা এই সম্মানজনক প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

​আগামী ৮ থেকে ১৩ সেপ্টেম্বর জাপানের ‘আইচি স্কাই এক্সপো’ ভেন্যুতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দলটি তাদের নতুন প্রকল্প ‘সিপি-অ্যাস্ট্রিয়ন’ (CP-Astrion) নিয়ে এতে অংশ নিচ্ছে। গাড়িটিতে উন্নত ব্যাটারি প্রযুক্তি, লাইট ওয়েট কম্পোজিট বডি এবং অ্যারোডাইনামিক উইং ব্যবহার করা হয়েছে। আন্তর্জাতিক মানদণ্ডে যাচাই করা এই গাড়িটির ব্যাটারি প্রযুক্তি সরাসরি স্পন্সর করেছে বিশ্বখ্যাত প্রতিষ্ঠান টেসলা

​এদিকে, রুয়েটের এই উদ্ভাবনী দলকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। এক বিবৃতিতে তিনি বলেন, “রুয়েট বরাবরই উদ্ভাবন ও গবেষণাকে উৎসাহ দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের পাশাপাশি বিশ্ব পরিমণ্ডলেও তাদের স্বাক্ষর রেখে চলেছে। ‘টিম ক্র্যাক প্লাটুন’কে আন্তর্জাতিক মঞ্চে পাঠাতে পেরে রুয়েট পরিবার গর্বিত। তাদের সৃজনশীলতা ও উদ্ভাবিত প্রযুক্তি মানব সভ্যতাকে বিকশিত করবে এবং রুয়েটের পাশাপাশি বাংলাদেশের নাম উজ্জ্বল করবে।”

​উল্লেখ্য, ‘টিম ক্র্যাক প্লাটুন’ এর আগেও বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্যের ছাপ রেখেছে। এর মধ্যে রয়েছে ২০১৬ সালের ‘কোয়াড বাইক চ্যালেঞ্জ’, ২০১৭ ও ২০১৯ সালের ‘ফরমুলা এসএই জাপান’, ২০২৩ সালের ‘ফরমুলা এসএই সুইজারল্যান্ড’ এবং ২০২৪ সালের ‘ফরমুলা ভারত’

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, আহত ৩

বিজয় কি এবারও বেহাত হতে যাচ্ছে?

রাজশাহীতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ৮ শয্যা বিশিষ্ট আইসিইউ ইউনিট উদ্বোধন

ইরানে ইসরাইলি হামলার তীব্র নিন্দা সৌদি আরবের

প্রবেশপত্র আটকে টাকা আদায়, প্রতিবাদের মুখে টাকা ফেরত দিলেন প্রধান শিক্ষক

মায়ের সামনেই শিশুকে কামড়ে খেল রাস্তার কুকুর

বিএমডিএর অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাহাঙ্গীরকে অবসরে পাঠানোর আদেশ স্থগিত

রাজশাহীতে বাবা হত্যার পর স্ত্রী হত্যাকারীকে গ্রেফতার করল পুলিশ

রাবির সংঘর্ষের ঘটনায় উদ্বেগ প্রকাশ জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের

ভারতীয় সীমান্তবর্তী এলাকায় কোটি টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক