সোমবার , ১৮ আগস্ট ২০২৫ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান

প্রতিবেদক
sonynews
আগস্ট ১৮, ২০২৫ ৬:২০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশ পরিবারের কৃতি শিক্ষার্থীদের সম্মান জানাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরে অনুষ্ঠিত হলো “বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি প্রদান ২০২৩” অনুষ্ঠান। শনিবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় আয়োজিত এ অনুষ্ঠানে নির্বাচিত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সম্মাননাপত্র ও সম্মানী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান শিক্ষার্থীদের হাতে মেধাবৃত্তি তুলে দেন। এসময় শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ পরিবারের মেধাবী সন্তান ও গর্বিত অভিভাবকদের আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, “বাংলাদেশ পুলিশ শুধু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, এটি একটি পরিবার। এই পরিবারের সন্তানরা মেধা ও যোগ্যতায় এগিয়ে যাচ্ছে দেখে আমরা গর্বিত।”

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে যেতে হলে কঠোর পরিশ্রমের পাশাপাশি ভাষাজ্ঞান বাড়ানো ও বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন জরুরি। শুধু পাঠ্যপুস্তক পড়লেই যথেষ্ট নয়, নৈতিক শিক্ষাও অর্জন করতে হবে। বাবা-মাকে সম্মান করা, তাঁদের উপদেশ মেনে চলা এবং সৎ পথে অটল থাকলেই জীবনে প্রকৃত সফলতা অর্জন সম্ভব।

তিনি আরও বলেন, ইচ্ছাশক্তি ও অধ্যবসায়ের মাধ্যমে যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকেই ভালো ফলাফল করা যায়। স্রোতে ভেসে না গিয়ে আত্মপ্রচেষ্টা ও নিষ্ঠার মাধ্যমে নিজেকে গড়ে তুলতে হবে। এসময় তিনি মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।

বাংলাদেশ পুলিশ পরিবারের শিক্ষার্থীদের ভালো ফলাফল ও জীবনে সাফল্যের জন্য উৎসাহিত করতে প্রতি বছর মাননীয় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এর উদ্যোগে এ মেধাবৃত্তি প্রদান করা হয়। ২০২৩ সালে আরএমপিতে কর্মরত পুলিশ ও সিভিল স্টাফদের সন্তানদের মধ্যে এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল (জিপিএ-৫) অর্জনকারী ৩৮ জন এবং এইচএসসি পরীক্ষায় একই কৃতিত্ব অর্জনকারী ২ জনসহ মোট ৪০ জনকে এ মেধাবৃত্তি দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএমসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

আরেকটি এফ-৩৫ ধ্বংস, ইসরাইলের জন্য অন্ধকার পূর্বাভাস

আরইউজে’র সভায় বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা হরণকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে

মহান মে দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি

শহিদ মিনারে চলছে শোক ও সম্প্রীতি সমাবেশ

জামিনে মুক্তি পেয়ে প্রতিপক্ষের হামলায় নিহত, ১২ ঘণ্টার মধ্যে নাটোরে দুই আসামি গ্রেফতার

যাত্রী নিয়ে প্রথমবার ঢাকায় পৌঁছাল কক্সবাজার এক্সপ্রেস

ইসলামাবাদে সেনচুরাস শপিংমলে অগ্নিকাণ্ড

নগরীতে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহীতে পপুলার লাইফ ইন্সুরেন্সের উদ্যোগে ১৩২ গ্রাহকের মধ্যে এক কোটি ২৬ লাখ টাকার চেক বিতরণ

রাজশাহীতে স্কুলছাত্রকে বলাৎকারের চেষ্টা: অফিস সহকারী গ্রেপ্তার