শনিবার , ১০ মে ২০২৫ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নগরীতে চুরির গুঞ্জনে উত্তপ্ত এলাকা, একই পরিবারে হামলার শিকার চার

প্রতিবেদক
sonynews
মে ১০, ২০২৫ ১২:০৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বোয়ালিয়া থানার আহম্মদপুর খরবোনা এলাকায় সংঘবদ্ধ হামলার ঘটনায় একই পরিবারের চার সদস্য আহত হয়েছেন। শুক্রবার (৯ মে) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান ভুক্তভোগী সাব্বির হোসেন।

অভিযোগে তিনি জানান, সম্প্রতি তাদের বাড়িতে একাধিক চুরির ঘটনা ঘটেছে। এসব নিয়ে তার ছেলে এক প্রতিবেশীর সঙ্গে আলোচনা করলে বিষয়টি স্থানীয় কয়েকজনের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। এরপরই ওই এলাকার সৃতি খাতুন ফুচি, প্রিতি খাতুন যুথি, পিন্টু, মো. সান্ত এবং রিংকি মিলে সংঘবদ্ধভাবে সাব্বির হোসেনের বাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করে।

ইটের আঘাতে বাসার জানালার থাই গ্লাস ভেঙে যায়। পরে তারা বাসায় প্রবেশ করে সাব্বিরের স্ত্রী, সন্তান, ভাবি এবং ভাতিজাকে মারধর করে। হামলার সময় তার স্ত্রীর কানের দুল এবং গলার চেইন ছিনিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা জানান, এলাকায় মাদক সেবনকারী ও ব্যবসায়ীদের দৌরাত্ম্য বাড়ছে। ফলে চুরি, ছিনতাই এবং সন্ত্রাসী কর্মকাণ্ডও বাড়ছে। কেউ প্রতিবাদ করলে তাকে দলবদ্ধভাবে হামলার শিকার হতে হচ্ছে।

এ ব্যাপারে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুস্তাক হোসেন বলেন, থানায় উভয় পক্ষের অভিযোগ হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

ভারতের আগ্রাসনের প্রতিবাদে রাজশাহী মহানগর তাঁতীদলের বিক্ষোভ

The heart of Nintendo’s new console isn’t the Switch

জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে কেউ রেহাই পায়নি, বিএনপিও পাবে না: ডা. শফিকুর রহমান

রাজশাহী নগরীতে বোমা বিস্ফোরণ, অবিস্ফোরিত ককটেল উদ্ধার

আওয়ামী নেতার মৃত্যু নিয়ে এমপি ও মেয়রের পাল্টাপাল্টি অভিযোগ

চাকরি নিয়ে সন্দিহানে রেলওয়ের টিএলআর শ্রমিকরা

চাকরি নিয়ে সন্দিহানে রেলওয়ের টিএলআর শ্রমিকরা

রাজশাহীতে মাদক ব্যবসার প্রতিবাদ করায় যুবককে গুলি করে হত্যা

রাজশাহী নগরীতে ভূয়া কাজীর জাল ভলিয়ম জব্দ, জেলা রেজিস্ট্রারের কাছে হস্তান্তর

মাদক কারবারিদের তালিকার কাজ চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

মাদক কারবারিদের তালিকার কাজ চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত-শিবিরের বাঁচার জন্য হলেও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন: রাশেদ