Tuesday , 1 April 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নাটোরে সাত বছরের শিশু ধর্ষণচেষ্টা, বৃদ্ধ গ্রেফতার

প্রতিবেদক
sonynews
April 1, 2025 8:49 am

অনলাইন ডেস্ক: নাটোরের গুরুদাসপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মুন্তাজ সোনার (৭৫) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাত ১২টার দিকে গুরুদাসপুর পৌর সদরের গাড়িষাপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া মুন্তাজ সোনার ওই গ্রামের মৃত পবন সোনারের ছেলে।

এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার শিশুটি অভিযুক্ত মুন্তাজ সোনারের বাড়ির সামনে খেলাধুলা করছিল। হাতের লাঠি তুলে দিতে বলে শিশুকে পায়খানার সামনে ডেকে নিয়ে যায় মুন্তাজ। শিশুটিকে জোরপূর্বক পায়খানার ভেতর নিয়ে যায় এবং ধর্ষণচেষ্টা করে। পরে ওই শিশুকে কাউকে এই ঘটনা না বলার জন্য ভয়ভীতি দেখায়। পুনরায় ধর্ষণের উদ্দেশ্যে রোববার বেলা ১১টার দিকে শিশুর হাত ধরে নিয়ে যাচ্ছিল। এমন সময় শিশুটির চিৎকারে এলাকাবাসী ছুটে আসে। বৃদ্ধ পালিয়ে যায়।

এ ঘটনায় মামলার পর রোববার গভীর রাতে তার বাসা থেকে পুলিশ আটক করে। সোমবার বিকালে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

গুরুদাসপুর থানার ওসি গোলাম সারওয়ার হোসেন বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। মামলায় অভিযুক্ত মুন্তাজ সোনারকে গ্রেফতার করে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

সাইফের উদ্যোগে এক ঘণ্টায় ৬০০ চারা, সবুজ হলো রাজশাহীর আবাসিক এলাকা

রাজশাহী মহানগরীর ১৯নং ওয়ার্ডে মশা নিয়ন্ত্রণে বিশেষ অভিযানের উদ্বোধন

রাজশাহী মহানগরীর ১৯নং ওয়ার্ডে মশা নিয়ন্ত্রণে বিশেষ অভিযানের উদ্বোধন

‘শেখ হাসিনা দুর্নীতির মহানায়িকা’

রাজশাহী নগরীতে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ১

রাজশাহী নগরীতে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ১

রাজশাহীতে আন্ত:জেলা গরু চোর ফরিদ উদ্দিন গ্রেপ্তার

আজ মহান বিজয় দিবস

বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানালেন রাসিক প্রশাসক

শ্রী রামচন্দ্রের জন্মোৎসব উপলক্ষে পূজায় আগত ভক্তদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ে রাসিক প্রশাসক

মধ্যরাতে ভুতুড়ে রাজশাহী রেলস্টেশন, ঝুঁকিতে সরকারি সম্পদ

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ