শুক্রবার , ২৮ মার্চ ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বিধিবহির্ভূতভাবে খোলা কিছু শাখা বিলুপ্ত করায় চাকরি হারালেন রাসিকের ১২০ কর্মচারী

প্রতিবেদক
sonynews
মার্চ ২৮, ২০২৫ ৯:০৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: বিধিবহির্ভূতভাবে খোলা কিছু শাখা বিলুপ্ত করার কারণে এসব জনবলের আর দরকার নেই বলেই রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ১২০ জন অস্থায়ী কর্মচারীকে ছাটাই করেছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) এক অফিস আদেশে রাসিকের ভারপ্রাপ্ত সচিব তৈমুর রহমান তাদের ছাঁটাই করেন। ঈদের পর ১ এপ্রিল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীরা বলছেন, ঈদের আগে এভাবে কর্মচারীদের ছাঁটাই করা অমানবিক। অনুমোদিত সাংগঠনিক কাঠামো বহির্ভূত বিভাগশাখা বিলুপ্তকরণসহ প্রয়োজনীয় জনবল সংযুক্তি এবং কর্মরত দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের যাদের কাজ নেই অভিযোগ রয়েছে তাদের যাচাই-বাছাইপূর্বক অব্যাহতি’ শীর্ষক এই চিঠিতে মোট ১৬৫ জন কর্মচারীর তালিকা রয়েছে।

এর মধ্যে ১২০ জনের নামের পাশে লেখা রয়েছে ‘প্রয়োজন নাই’। তাদেরই অব্যাহতি দেওয়া হয়েছে। আর বাকি ৪৫ জন কর্মচারীকে বিভিন্ন শাখা ও দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

রাসিকের ভারপ্রাপ্ত সচিব তৈমুর রহমান বলেন, তালিকায় থাকা ১৬৫ জনের মধ্যে ১২০ জনকে ছাঁটাই করা হয়েছে। বিধিবহির্ভূতভাবে খোলা কিছু শাখা বিলুপ্ত করার কারণে এসব জনবলের আর দরকার নেই। তবে যে ৪৫ জন কর্মচারীর দরকার আছে, তাদের রাখা হয়েছে।
গত বছরের নভেম্বরে রাসিকের অস্থায়ী ১৬১ কর্মচারিকে ছাঁটাই করা হয়েছিল।

জানতে চাইলে রাসিকের ভারপ্রাপ্ত সচিব তৈমুর রহমান বলেন, এ বিষয়ে আসলে আমার কোনো মন্তব্য নেই। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী শুধু চিঠিতে স্বাক্ষর করেছি।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে বিএনপি নেতা দেলোয়ার ইন্তেকাল

সাংবাদিক নির্যাতনের অভিযোগে সাবেক ডিসি কারাগারে

রাজশাহীতে নাশতা মামলায় আ.লীগ কর্মীসহ গ্রেফতার ১৫

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৯ পরিবারকে ৩৭ লক্ষ টাকার সহায়তা

3 Outfits that will amaze you on  coming holiday

3 Outfits that will amaze you on coming holiday

রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নগরীতে ড্রেনের ওপর ধসে পড়লো পাকা বাড়ি, ঝুকির মধ্যে পার্শ্ববর্তী বসবাসকারীরা

রাজশাহীতে পরিবহন খাতে সংঘর্ষ: বিস্ফোরক মামলা, টার্মিনালে বাড়তি নিরাপত্তা

নির্বাচক মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ জাহানারার

কলকাতায় গ্রেপ্তার জিহাদ, মিলতে পারে এমপি আনারের লাশ