• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
Headline
নানা আয়োজনে অনুষ্ঠিত হলো আরইউজের ‘ফ্যামিলি ডে-২০২৬ একই জমিতে একাধিক লাইসেন্স, ফিল্ড কানুনগো মনিরুল ইসলামের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর অংশগ্রহণে পদ্মা আবাসিক এলাকায় গাছের চারা রোপণ পবায় উপকারভোগীদের মাঝে অটোরিকশা ও মিলিং মেশিন বিতরণ আসাম কলোনিতে নাগরিক সমস্যার খোঁজ নিলেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন ফেসবুকে মানহানিকর ও অশ্লীল পোস্ট: সাইবার মামলার আসামি পলাশ রাজশাহী থেকে গ্রেপ্তার মতিহারে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজশাহীকে সবুজ নগরী গড়তে আরডিএর চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ধর্মেন্দ্রের ইস্তফাতেও শেষ হয়নি স্নায়ুযুদ্ধ! সব মামলা প্রত্যাহারের দাবিতে অনড় ‘ককরোচ’রা, চাপ বাড়াতে ফের বিক্ষোভের হুমকি রাজশাহীতে গুরুতর অসুস্থ প্রবীণ মঞ্জুর আলম, সুস্থতা কামনায় দোয়ার আহ্বান

রাজশাহীতে নারীকে হেনস্তার ঘটনায় অভিযুক্ত আটক, গ্রেপ্তার নওগাঁয়

sonynews / ৩ Time View
Update : বুধবার, ১২ মার্চ, ২০২৫

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ব্যাটারিচালিত অটোরিকশায় এক নারীকে হেনস্তার ঘটনায় অভিযুক্ত মো. রানাকে (৪২) নওগাঁ থেকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১১ মার্চ) রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে তাকে আটক করে।

বুধবার (১২ মার্চ) সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রানাকে নওগাঁ থেকে আটক করে রাজশাহীতে নিয়ে আসা হচ্ছে। এ বিষয়ে ভিক্টিম বাদি হয়ে রাজপাড়া থানায় একটি মামলা করেছেন।

জানা গেছে, মঙ্গলবার বিকেলে রাজশাহী নগরীতে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় বসে বিভিন্ন অঙ্গভঙ্গি করে এক নারীকে হেনস্তা করেন রানা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অভিযুক্তকে আটকের দাবি ওঠে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশ জানতে পারে যে রানা নওগাঁয় অবস্থান করছে। এরপর রাতে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক রানা রাজশাহী নগরীর কেশবপুর এলাকার বাসিন্দা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category