মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৫ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে খামারিদের নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের আলোচনা সভা

প্রতিবেদক
sonynews
ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ৪:৪৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর, আঞ্চলিক অফিস রাজশাহী কর্তৃক সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১.০০ টায় নগরীর সপুরায় অফিসের সম্মেলন কক্ষে এই আয়োজন করা হয়।

মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর রাজশাহী আঞ্চলিক বেতার কৃষি কর্মকর্তা হারুন অর-রশিদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের দপ্তর প্রধান ও উপপরিচালক উম্মে হাবিবা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদের তথ্য কর্মকর্তা ডাঃ এনামুল কবীর, মৎস্য তথ্য কর্মকর্তা মাহবুবা খানম, রাজশাহী জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর আঞ্চলিক অফিস রাজশাহী-এর সকল কর্মকর্তা-কর্মচারী, অংশীজনবৃন্দ এবং মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক খামারি গন।

এই সময় প্রধান অতিথি বলেন, তথ্য দপ্তরের কাজকে অগ্রগামী করতে অংশীজনের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। খামারিগণ তাদের যেকোনো সমস্যা বা পরামর্শের জন্য তথ্য দপ্তরে যোগাযোগ করতে পারবেন।

খামারিগণ তাদের বিভিন্ন মতামত তুলে ধরেন। সভায় বিভিন্ন উদ্যোক্তা, খামারি ও তথ্য দপ্তরের রাজশাহী আঞ্চলিক অফিসের কর্মকর্তা, কর্মচারিগণ সহ মোট ২o জন অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর আঞ্চলিক অফিস রাজশাহীর তথ্য সংগঠক আতিকুর রহমান আতিক।

আলোচনা শেষে গবাদিপশু পালনে সবুজ ঘাসের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির নিমিত্তে পোষ্টার, লিফলেট বিতরণ ও র‍্যালি কার্যক্রম সম্পন্ন করা হয়।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

মদের কারখানায় র‍্যাবের অভিযান, ৪ ড্রাম মদসহ গ্রেফতার ৩

তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হওয়ার পরামর্শ ড. ইউনূসের

হাসিনার রায়ের পর কাদের মোল্লার সেই চিঠি শেয়ার করলেন ডাকসু এজিএস

বক্সার জনির মাতার মৃত্যুতে রাসিক মেয়রের শোক

বক্সার জনির মাতার মৃত্যুতে রাসিক মেয়রের শোক

Designing is not art, and UX is not design

রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ব্রিটিশ হাই কমিশনের প্রতিনিধি সৌজন্য সাক্ষাৎ

মাদক মামলায় যুবককে ফাঁসিয়ে দেয়ার অভিযোগ দুই পুলিশের বিরুদ্ধে’

ইন্দোনেশিয়ায় ১০০ শিশুর মৃত্যু : সব কাশির সিরাপে নিষেধাজ্ঞা

ইন্দোনেশিয়ায় ১০০ শিশুর মৃত্যু : সব কাশির সিরাপে নিষেধাজ্ঞা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি’র মর্মান্তিক মৃত্যুতে রুয়েট উপাচার্যের গভীর শোক প্রকাশ

গুপ্ত হওয়াই আমাদের সম্মান”, রাজশাহীতে গণমিছিল ও সমাবেশে তীব্র রাজনৈতিক বক্তব্য