• রাজশাহী, বাংলাদেশ
  • ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

৩২ লাখ টাকার হেরোইনসহ বিএনপি নেতা আটক

প্রকাশ: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪ ১০:০৬

৩২ লাখ টাকার হেরোইনসহ বিএনপি নেতা আটক

অনলাইন ডেস্ক: সিরাজগঞ্জ পৌর শহরে বাবু সেখ নামের এক বিএনপি নেতাকে ৩২ লাখ টাকার হেরোইন সহ আটক করেছে যৌথ বাহিনী।

মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে শহরের মাসুমপুর এলাকায় অভিযান চালিয়ে ৩২ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি মোবাইলফোন ও নগদ আট হাজার ৮৫০ টাকা জব্দ করা হয়।

আটক বাবু সেখ সিরাজগঞ্জ পৌর শহরের ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও মাসুমপুর মহল্লার দানিজ সেখের ছেলে।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, যৌথ বাহিনীর একটি অভিযানে হেরোইনসহ তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে। মামলা হওয়ার পর বুধবার তাকে আদালতে পাঠানো হবে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮