শুক্রবার , ২৩ সেপ্টেম্বর ২০২২ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী নগরীতে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদক
সনি নিউজ
সেপ্টেম্বর ২৩, ২০২২ ৭:৩৭ অপরাহ্ণ
রাজশাহী নগরীতে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে ৫৪ গ্রাম হেরোইন-সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো পাপন খান বাপ্পী (৩০) ও মো: খোরশেদুল আলম (৪৫) । পাপন টাংগাইল জেলার সদর থানার ধুলেরচর হাজরাঘাট এলাকার আলী আজম খানের ছেলে ও খোরশেদুল এনায়েতপুর মাদ্রাসাপাড়ার সানাউল্লাহ মিয়ার ছেলে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোঃ রফিকুল আলমের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ২৩ সেপ্টেম্বর, ২০২২ ভোর সাড়ে ৪টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক আশিক ইকবাল, এসআই মিজানুর রহমান ও তার টিম মহানগর এলাকায় বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, দুইজন মাদক ব্যবসায়ী রাজশাহী জেলার গোদাগাড়ী থানা এলাকা হতে মোটরসাইকেল যোগে হেরোইন নিয়ে রাজশাহী শহরের দিকে আসছে।

এই সংবাদের পরিপেক্ষিতে গোয়েন্দা পুলিশের ঐ টিম ভোর সাড়ে ৫টায় কাশিয়াডাঙ্গা মোড়ে অবস্থান করে।এ সময় গোদাগাড়ীর দিক হতে সন্ধিগ্ধ মোটরসাইকেলটি আসতে দেখে তারা থামানোর জন্য সংকেত দেয়। সংকেত পেয়ে চালক রাস্তার বাম পাশে মোটরসাইকেল দাঁড় করে কৌশলে পালানোর চেষ্টা করলে ডিবি পুলিশ তাদের আটক করে এবং তাদের কাছে থাকা ৫৪ গ্রাম হেরোইন উদ্ধার করে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সনি বাংলা ডট কম/

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে জ্বালানি তেল সংকটের অজুহাতে নৈরাজ্য, ভাড়া বৃদ্ধি ও ভোগান্তিতে জনজীবন

বাংলাদেশ শিক্ষক সমিতির বার্ষিক ভোজ ও চেক বিতরণ-২০২৫

গান-বাজনার আড়ালে তাপসের কুকীর্তির অজানা অধ্যায়

রসদ সরবরাহে ব্যর্থ, উপপ্রতিরক্ষামন্ত্রীকে সরিয়ে দিলেন পুতিন

রাজশাহী মহিলা টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষকে গ্রেফতারের দাবি বিএনপি নেতার

কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা চ্যাম্পিয়ন বিএইউইটি

পুঠিয়ায় অবৈধ সার মজুত, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে জামায়াতের দুই গ্রুপে সংঘর্ষ, মোটরসাইকেল ভাঙচুর

রাসিক মেয়রের সাথে দুর্গাপুর পৌরসভার নবনির্বাচিত মেয়রের সৌজন্য সাক্ষাৎ

রাসিক মেয়রের সাথে দুর্গাপুর পৌরসভার নবনির্বাচিত মেয়রের সৌজন্য সাক্ষাৎ

সমন্বয়কসহ ১৪ জন আটক, ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর-লুটপাটের অভিযোগ