• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
Headline
নগরীতে ৩ জন অনলাইন জুয়ারি আটক চন্দ্রিমা থানা পুলিশের অভিযানে ৫ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার ট্রাফিক পুলিশ কনস্টেবল এবং জনৈক বুলেটের কথা কাটাকাটির ভিডিও বিষয়ে আর এমপির বক্তব্য রাজশাহীতে ডিজিটাল নজরদারিতে নতুন সংযোজন রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত তানোরে বর্গাচাষীকে হাতুড়ি পেটা রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার এসআই রাজুর বিরুদ্ধে চাঁদা ও গাড়ি আত্মসাতের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’: আরএমপির প্রতিবাদ রাজশাহীতে পরিচয়ের জুলাইয়ের আলোচনা ও কবিতা পাঠ কোনো শিক্ষার্থী যাতে মাদকাসক্ত হয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে: ভূমিমন্ত্রী মিনু

রাজশাহী নগরীতে যুবলীগ নেতা সহ গ্রেফতার ১৭

sonynews / ৫৮ Time View
Update : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

হিটলার হোসেন:  রাজশাহী মহানগরীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধের মামলায় মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদকসহ মোট ১৭ জনকে আটক করেছে পুলিশ। 

আজ বুধবার রাতে আরএমপির পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, আজ ১৩ নভেম্বর থানা ও ডিবি পুলিশ নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এদের মধ্যে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ৩ জন আটক করে। ২ জনকে মাদক মামলায় ও অন্যান্য অপরাধে ৬ জন এছাড়া ওয়ারেন্টভূক্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

আজ বুধবার রাতে আরএমপির পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হ।

নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেফতারকৃতরা  হলেন, রাজশাহী মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: মুকুল শেখ (৪৬), আওয়ামীলীগের কর্মী মো: সিদ্দিকুর রহমান (২০) ও মো: সুজন (৩২) । মুকুল শেখ রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার সিপাইপাড়ার মো: আব্দুল গফুরের ছেলে। সিদ্দিকুর রহমান সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার জগতলা গ্রামের মো: মতিউর রহমানের ছেলে। সে বর্তমানে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার শালবাগান এলাকার বাসিন্দা। সুজন রংপুর জেলার মিঠাপুকুর থানার রাধাকৃষ্ণপুরের মৃত নয়া মিয়ার ছেলে। সে বর্তমানে বোয়ালিয়া থানাধীন উপর ভদ্রা এলাকার বাসিন্দা।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category