রবিবার , ২৭ অক্টোবর ২০২৪ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

গোদাগাড়ীতে ফুটবলের ভেতর মিলল ২ কোটি টাকার হেরোইন

প্রতিবেদক
sonynews
অক্টোবর ২৭, ২০২৪ ৮:৫৮ পূর্বাহ্ণ

হিটলার হোসেন: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ফুটবলের ভেতর থেকে ২ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র‌্যাব-৫।

রোববার (২৭ অক্টোবর) সকালে র‍্যাবের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র‌্যাব জানায়, শনিবার (২৬ অক্টোবর) রাত ৯টার দিকে গোদাগাড়ীর হেলিপ্যাড সংলগ্ন স্বরমোংলা এলাকায় জামাল নামে এক ব্যক্তির পরিত্যক্ত জমিতে অভিযান চালায় র‌্যাবের একটি দল। এ সময় পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় ২ কেজি ১০০ গ্রাম হেরোইন। উদ্ধারকৃত হেরোইনের মুল্য ২ কোটি ১০ লাখ টাকা।
র‍্যাব আরও জানায়, গোদাগাড়ীর সীমান্ত এলাকা থেকে মাদকের বড় চালান শহরে প্রবেশ করবে বলে তথ্য ছিল। বিষয়টি জানতে পেরে বিভিন্ন রুটে নজরদারি বাড়ায় র‌্যাব।
টহল দলের উপস্থিতি বুঝতে পেরে ফুটবল ফেলে পালিয়ে যায় একজন। পরে ফুটবল কেটে তার ভেতর বিশেষ কায়দায় রক্ষিত ২ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

র‌্যাব-৫ রাজশাহীর কর্মকর্তা মো. শরিফ উদ্দিন বলেন, পরে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে উদ্ধার করা হেরোইন গোদাগাড়ী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী পবা উপজেলা ইউএনও’র ভায়ের হাতে কোটি টাকার প্রকল্প

মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগায় অটোচালককে খুন

চারঘাটে ভগিনীপতির ছুরিকাঘাতে প্রাণ গেল শ্যালকের, আহত ১৫

শাকিবের সঙ্গে ডিভোর্সের পরেও নায়িকার সিঁথিতে চওড়া সিঁদুর

শাকিবের সঙ্গে ডিভোর্সের পরেও নায়িকার সিঁথিতে চওড়া সিঁদুর

রাকাবের জিএম তাজউদ্দীনকে ঘিরে ১৯০ কোটি টাকার অভিযোগ, দুদকের অনুসন্ধান প্রতিবেদন কমিশনে

পৃথিবীর সবচেয়ে উচ্চতম এবং গভীরতম স্থানে পৌঁছানো প্রথম মানুষটির গল্প

রাজশাহীতে সনাতন ধর্মাবলম্বীর বসতবাড়ি দখল ও প্রতিমা ভাঙচুরের অভিযোগে গ্রেফতার ১

আমিষ উৎপাদনে অর্জন সাময়িক নয়, স্থায়ী ভিত্তি তৈরি হয়েছে: বিভাগীয় কমিশনার

সরকারি চাকরিতে আবেদন ফি বাড়ল

সরকারি চাকরিতে আবেদন ফি বাড়ল

৯৩ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

৯৩ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন