বৃহস্পতিবার , ২৩ মে ২০২৪ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী মহানগরীতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদক
সনি নিউজ
মে ২৩, ২০২৪ ৯:৫০ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা সহ মো: সনি (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল ২২ মে রাত ১১টায় রাজপাড়া থানার দাশপুকুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার সহযোগী এক ব্যক্তি পালিয়ে যায়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকার মৃত সাইদুলের ছেলে।

পুলিশ জানায়, গতকাল রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন দাশপুকুর এলাকায় এক ব্যক্তি গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের এসআই মো: নুরন্নবী হোসেন ও তাঁর টিম রাত ১১ টায় ওই এলাকায় অভিযান পরিচালনা করে এবং আসামি সনিকে গ্রেফতার করে। এসময় আসামির কাছ থেকে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রয় লব্ধ নগত টাকা উদ্ধার হয়। পলাতক আসামি গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জানায়, উক্ত গাঁজা গুলো বিক্রয়ের জন্য পলাতক আসামির কাছ থেকে ক্রয় করেছে। তারা দীর্ঘদিন যাবৎ গাঁজার ব্যবসা করে আসছে। আসামি সনির বিরুদ্ধে আরএমপি’র রাজপাড়া ও কাশিয়াডাঙ্গা থানায় মাদকসহ বিভিন্ন অপরাধের ৬টি মামলা রয়েছে এবং পলাতক আসামির বিরুদ্ধেও আরএমপি’র বোয়ালিয়া ও রাজপাড়া থানায় মাদকসহ বিভিন্ন অপরাধের ৩টি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে আরএমপি’র রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে বাবলাবন গণহত্যা দিবস পালন

রাজশাহীতে অপারেশন ডেভিল হান্টের ৪ জনসহ মোট গ্রেপ্তার ১৮

বিএমএসএস রাজশাহী বিভাগীয় কমিটি ঘোষণা : সভাপতি-পুলক, সেক্রেটারি আরিফ

শ্রম আইন না মেনে অতিরিক্ত ওজনের আলুর বস্তা হিমাগারে ঢোকাতে বাধ্য করছে মধ্যস্বত্ত্বভোগী ব্যবসায়ীরা

বিএমডিএর অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাহাঙ্গীরকে অবসরে পাঠানোর আদেশ স্থগিত

সংখ্যালঘু সম্প্রদায় আগের তুলনায় বেশি নিরাপত্তা পাচ্ছে: ভয়েস অফ আমেরিকা

ফুয়েল ম্যানেজমেন্ট অ্যাপ চালু: রাজশাহীতে তেল বিক্রিতে শৃঙ্খলা আনতে নতুন উদ্যোগ

‘ভারত যদি বাংলাদেশে নজর দেয়..পাকিস্তানের ক্ষেপণাস্ত্রগুলো জবাব দেবে’

সাত মাসে সাড়ে ১৫ হাজারের বেশি শিশু নিখোঁজ!

রাজশাহীতে স্ত্রীর আত্মহত্যা প্ররোচনার অভিযোগে স্বামী গ্রেফতার

রাজশাহীতে স্ত্রীর আত্মহত্যা প্ররোচনার অভিযোগে স্বামী গ্রেফতার