শনিবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৪ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে মেহেদী সভাপতি, রাব্বানী সাধারণ সম্পাদক নির্বাচিত

প্রতিবেদক
সনি নিউজ
ফেব্রুয়ারি ২৪, ২০২৪ ৮:০৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (আরটিজেএ) নির্বাচনে মোহনা টেলিভিশনের ব্যুরো প্রধান মেহেদী হাসান শ্যামল সভাপতি ও মাছরাঙা টেলিভিশনের স্টাফ রিপোর্টার গোলাম রাব্বানী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার সকাল ১১ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নগরীর বরেন্দ্র কলেজে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে ৪৭জন সদস্যের মধ্যে ৪৬ জন ভোট প্রদান করেন।
নির্বাচনে সভাপতি পদে মেহেদী হাসান শ্যামল পেয়েছেন ২৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ডিবিসি নিউজের সৌরভ হাবিব পেয়েছেন ১২ ভোট। সাধারণ সম্পাদক পদে মাছরাঙা টেলিভিশনের স্টাফ রিপোর্টার গোলাম রাব্বানী পেয়েছেন ৩২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিবেদক মোস্তাফিজুর রহমান রাসেল পেয়েছেন ১৩ ভোট।
এছাড়া সহ-সভাপতি পদে ২৭ ভোট পেয়ে আরটিভির আমির ফয়সাল, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ২০ ভোট পেয়ে এখন টেলিভিশনের রায়হানুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মাছরাঙা টেলিভিশনের মাহফুজুর রহমান রুবেল এবং সদস্য পদে ৩৩ ভোট পেয়ে চ্যানেল আইয়ের মোস্তাফিজুর রহমান সোহান ও ২৩ ভোট পেয়ে সময় টেলিভিশনের শাহীন আলম নির্বাচিত হয়েছেন।
এবারের নির্বাচনে ৭টি পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার মুস্তাফিজুর রহমান খান আলম ফলাফল ঘোষণা করেন। এসময় অপর নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোমিনুল ইসলাম বাবু উপস্থিত ছিলেন। আগামী দুই বছরের জন্য নতুন এই কমিটি ভোটারদের মাধ্যমে নির্বাচিত হয়।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে সনদ আটকে নারীকে কুপ্রস্তাব, শিক্ষা বোর্ডের কর্মকর্তা শোকজড

রুয়েটে ৫৩ শিক্ষকের গবেষণা প্রকল্প অনুমোদন

রাজশাহীতে চিকিৎসক অপহরণ: ২ কোটি ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবি

রাজশাহী নগরীতে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার

রাসিকের স্বাস্থ্যসেবা ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শনে বারিন্দ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা

৮ জোড়া বিশেষ ট্রেন ভাড়া করলো সরকার

রুয়েটে শেষ হলো আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতা চ্যাম্পিয়ন সিই বিভাগ

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ বাংলাদেশি ৩৬ কিশোর-কিশোরী

রাজশাহীতে সনাতন ধর্মাবলম্বীর বসতবাড়ি দখল ও প্রতিমা ভাঙচুরের অভিযোগে গ্রেফতার ১

রাজশাহীতে মেয়র খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত