Thursday , 12 November 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ২ আসামি গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
November 12, 2026 11:54 am

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় দায়েরকৃত সন্ত্রাসবিরোধী আইনের মামলার ২ আসামিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া থানা পুলিশ।

গত ৭ সেপ্টেম্বর ভোর ৬টার দিকে বোয়ালিয়া মডেল থানাধীন ভদ্রা মোড় এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সক্রিয় কর্মীরা ব্যানারসহ একটি ঝটিকা মিছিল বের করে। এ সময় তারা বিভিন্ন উসকানিমূলক স্লোগান দিয়ে এলাকায় ভীতিকর ত্রাসের পরিস্থিতি সৃষ্টি করে। স্থানীয় লোকজন ও বাদী মিছিলে বাধা প্রদান ও তাদের নিষেধ করলে তারা বাদীকে ভয়ভীতি ও হুমকি প্রদান করে। পরে বাদী পুলিশকে বিষয়টি জানানোর চেষ্টা করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে বাদীকে মারধরের উদ্দেশ্যে এগিয়ে আসে। এতে বাদী ভীত হয়ে ঘটনাস্থল ত্যাগ করলে অভিযুক্তরাও ঘটনাস্থল থেকে চলে যায়। উক্ত ঘটনার মাধ্যমে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কার্যক্রম পুনরায় সক্রিয় করার লক্ষ্যে ব্যানারসহ ঝটিকা মিছিল ও প্রচার-প্রচারণা চালানো এবং এ সংক্রান্ত ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ পাওয়া যায়।

এ ঘটনায় এজাহারে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০/৬০ জনকে আসামি করে বোয়ালিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রুজু করা হয়।

মামলাটি তদন্তকালে বিভিন্ন সাক্ষ্য-প্রমাণ, সাক্ষীদের বক্তব্য এবং গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ১১ নভেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে রাজপাড়া থানার নিমতলী এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মো: কামালের ছেলে মো: ইশরাক (৩২) এবং মো: মাজেদ আলীর ছেলে মো: জাহিদ হাসান (২৮)-কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় দায়েরকৃত মামলার তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

লক্ষীপুরে জেনারেল হাসপাতালে হামলা-ভাঙচুর: শেয়ারহোল্ডারকে ছুরিকাঘাত করে ২০ লাখ টাকা লুট

নগরীতে ৪ মাদকসেবীসহ ২জন মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

ইসরাইলি হামলায় নিহত ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান কে এই মোহাম্মদ বাঘেরি?

ইনান মুস্তাহিদ সাকিবের ইন্তেকালে জামায়াত নেতৃবৃন্দের গভীর শোক প্রকাশ

যাত্রী নিয়ে প্রথমবার ঢাকায় পৌঁছাল কক্সবাজার এক্সপ্রেস

রাজশাহীর মোহনপুরে পল্লী বিদ্যুতের আগুনে পুড়লো পান বরজ

রাজশাহীতে একটি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ অস্ত্র ব্যাবসায়ী গ্রেপ্তার

বদলি-পদায়নে ডিও লেটার দেওয়া বিধিমালা অনুযায়ী অপরাধ: জনপ্রশাসন মন্ত্রণালয়

রাজশাহী মহানগরীতে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির অভিযোগে একজন গ্রেফতার

নগরীতে দুই মাদক কারবারি গ্রেপ্তার: মাদক উদ্ধার