মঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি ২০২৬ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

কাশিয়াডাঙ্গায় সেনাবাহিনী–পুলিশের যৌথ চেকপোস্টে অস্ত্রসহ দুইজন আটক, ৩ মাসের কারাদণ্ড

প্রতিবেদক
sonynews
ফেব্রুয়ারি ৩, ২০২৬ ১:০০ অপরাহ্ণ

অকিউল ইসলাম পরশ: রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার কোর্ট স্টেশন মোড়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের তিন মাসের কারাদণ্ড ও ৫০ টাকা করে জরিমানা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকার মোহাম্মদ আব্দুল মমিনের ছেলে সানোয়ার (৪২) এবং কাশিয়াডাঙ্গা থানার পূর্ব মোল্লাপাড়া এলাকার আলতাফ হোসেনের ছেলে মাবুদ আলী ওরফে বাবর (৩৫)। তারা উভয়েই রাজশাহী মহানগরীর বাসিন্দা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল সোমবার (২ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে কোর্ট স্টেশন মোড়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ চেকপোস্ট অতিক্রমের চেষ্টা করে একটি মোটরসাইকেল। মোটরসাইকেলে তিনজন আরোহী ছিলেন। যৌথ বাহিনীর থামার সংকেত পেয়ে চালক বেপরোয়া গতিতে পালিয়ে গেলেও অপর দুই আরোহী রাস্তায় পড়ে যান। পরে দৌড়ে পালানোর চেষ্টাকালে যৌথ বাহিনী তাদের আটক করে।

জিজ্ঞাসাবাদে আটককৃতরা নিজেদের পরিচয় সানোয়ার ও বাবর বলে নিশ্চিত করেন। তারা জানান, মোটরসাইকেল চালক ছিলেন ওয়ারেন্টভুক্ত আসামি চুয়ানী মিলন। এছাড়া তারা গাঁজা সেবনের বিষয়েও স্বীকারোক্তি দেন।

দেহ তল্লাশির সময় আটককৃতদের কাছ থেকে দুটি ধারালো হাসুয়া উদ্ধার করা হয়। মোটরসাইকেল থেকে পড়ে যাওয়ায় তারা সামান্য আহত হলে ঘটনাস্থলেই তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উভয় আসামিকে তিন মাসের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্তদের আজ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে ডিবির অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার, মাদক উদ্ধার

সাংবাদিকদের নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে বিএফইউজে-ডিইউজের নিন্দা

সাংবাদিকদের নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে বিএফইউজে-ডিইউজের নিন্দা

রাজশাহীতে ১৩৬ কেজি গাঁজাসহ দম্পতি মাদক ব্যবসায়ী গ্রেফতার

3 Outfits that will amaze you on  coming holiday

3 Outfits that will amaze you on coming holiday

পরীক্ষিত নেতাদের মূল্যায়ন করে সাংগঠনিক কর্মকাণ্ডে ফিরছে বিএনপি

রাজশাহীতে চোরাই স্বর্ণ-রূপা সহ দুই চোর গ্রেপ্তার

পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় রেলগেট নির্মাণের দাবিতে মানববন্ধন

রাজশাহীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও খাবার বিতরণ কর্মসূচি

পুঠিয়ায় অবৈধ সার মজুতের দায়ে দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা