Sunday , 1 November 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা

প্রতিবেদক
sonynews
November 1, 2026 3:23 pm

স্টাফ রিপোর্টার: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচি সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), রাজশাহী মহানগর।

আজ রবিবার (১ নভেম্বর) সন্ধ্যায় রাজশাহী মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ। প্রধান বক্তা ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও প্রকাশক মাহফুজুর রহমান রিটন। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুল হুদা।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা। আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম, মুক্তার হোসেন ও জয়নাল আবেদীন শিবলীসহ থানা ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

সভায় আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন, দিবসটি যথাযথ মর্যাদায় পালন এবং নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

রাজশাহী সাংবাদিক সংস্থার আত্মপ্রকাশ আহবায়ক আজিবর, সদস্য সচিব ফয়সাল

আ.লীগ নেতাদের প্রভাবের খেসারত দিচ্ছেন শিক্ষকরা বিধিবর্হিভুত উপজেলা থেকে বদলী নিয়ে নগরীতে চাকরি করছেন শতাধিক শিক্ষক

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

মোবাইলে ভিডিও দেখানোর কথা বলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ: ধর্ষক গ্রেপ্তার

রাজশাহীতে ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারে ঝলসে ট্রাকচালকের মৃত্যু

আরএমপির অভিযানে মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের

আরএমপির অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার