বুধবার , ২০ আগস্ট ২০২৫ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে র‍্যাবের অভিযানে দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

প্রতিবেদক
sonynews
আগস্ট ২০, ২০২৫ ৬:৪৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৫।

চেক জালিয়াতি মামলায় আসামি আমিনুল

মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাতে এবং একই দিনে দুপুরে র‍্যাব এই অভিযান পরিচালনা করে।
​গ্রেফতারকৃতরা হলেন রাজশাহীর বাগমারা থানার কামনগর গ্রামের আমিনুল হক প্রামাণিক (৪৫) এবং বাঘা থানার হরিরামপুর গ্রামের তাজমুল হোসেন ওরফে আতা (৩০)।

​মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানাধীন নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে আমিনুল হক প্রামাণিককে গ্রেফতার করা হয়। র‍্যাব জানায়, আমিনুল একটি চেক জালিয়াতি মামলায় ৫ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন।

​একই দিনে দুপুরে গাজীপুর মহানগরীর বাসন থানাধীন ভোগড়া বাইপাস এলাকা থেকে তাজমুল হোসেন ওরফে আতাকে গ্রেফতার করে র‍্যাব। র‍্যাব জানায়, এই আসামি একাধিক মাদক মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে বিভিন্ন ধারায় মোট পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
​গ্রেফতারকৃত দুই আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - রাজশাহী