রবিবার , ২০ এপ্রিল ২০২৫ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে চোখে মরিচ ছিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাই

প্রতিবেদক
sonynews
এপ্রিল ২০, ২০২৫ ৭:১৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর ঘোড়ামারা এলাকায় রিকশায় থাকা এক ব্যক্তির চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ২০ এপ্রিল রোববার সকাল ৯টার কিছু পূর্বে ঘটনাটি ঘটেছে নগরীর বোয়ালিয়া মডেল থানা হতে মাত্র ৪০০ মিটার দূরে। ভুক্তভোগী দিলীপ কুমার প্রমানিক স্থানীয় রিলায়েন্স অটো যন্ত্রাংশ বিক্রির দোকানের ম্যানেজার ।

সূত্রমতে জনা যায় ,আগের দিনের বিক্রির ১২ লাখ টাকা মালিকের বাড়ি থেকে সংগ্রহ করে দোকানে যাচ্ছিলেন। পথে রিকশাচালক হঠাৎ একটি সরু গলিতে ঢুকে পড়ে। এ সময় একটি মোটরসাইকেলে আসা দুই যুবক রিকশার গতি রোধ করে। তিনি বলেন, তাদের একজন ভুক্তভোগী দিলীপের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দিলে তিনি তাৎক্ষণিকভাবে অন্ধকার দেখেন এবং চোখ জালা করাই চিৎকার দিতে থাকেন । এরপর ছিনতাইকারীরা তাঁর পিঠের ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে ছুরি দিয়ে আঘাত করে তাঁর ডান হাতের কনুই ও বাম হাতের একটি আঙুল কেটে দেয়। ধস্তাধস্তির সময় আড়াই লাখ টাকা রাস্তায় পড়ে গেলেও মূল ব্যাগটি ছিনিয়ে নিয়ে তারা পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ২/১ জন (নাম প্রকাশে অনিচ্ছুক ) জানান , চিৎকার শুনে সেখানে গিয়ে দেখি কয়েকজন লোক জড় হয়ে গেছে। এ সময় রিকশাচালক কোনো ভাড়া না নিয়ে সেখান থেকে পালিয়ে জান, যা তাকে সন্দেহভাজন করে তুলেছে। দিলীপের কর্মস্থলের মালিক বিপুল কুমার ঘোষের নিকট জানতে চাওয়া হলে , তিনি জানান দিলীপ দীর্ঘদিন ধরে সৎভাবে প্রতিষ্ঠানটিতে কাজ করছেন এবং প্রতিদিনই টাকা নিয়ে যাতায়াত করেন।
ঘটনার পরপরই বোয়ালিয়া থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা বিভাগের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেন।
বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহম্মেদ গণমাধ্যমকে জানান, আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুর্বৃত্তদের শনাক্তের কাজ চলছে। মামলা দায়েরের প্রক্রিয়াও অব্যহত রয়েছে । তিনি আশা করেন , ছিনতাইকারিকে দ্রুত সনাক্ত করে তাকে আইনের আওতায় আনা হবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫: লিখিত পরীক্ষা নিয়ে গণবিজ্ঞপ্তি

আ’লীগ ক্ষমতায় এলেই গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা হয় : টুকু

চাঁপাইনবাবগঞ্জের তেলকুপী সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত

রাজশাহীতে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপারদের র‌্যাংক ব্যাজ অলংকরণ অনুষ্ঠান

আ,লীগ আমলে রাবি শিক্ষকদের শর্তসাপেক্ষে পদোন্নতি; বিশ্ববিদ্যালয় ও ইউজিসির নীতিমালা লঙ্ঘন

রাজশাহীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, শিক্ষক কারাগারে

রাজশাহীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, শিক্ষক কারাগারে

রাসিক মেয়রের সাথে রাজশাহী প্রপার্টিজ গ্রুপের প্রধান উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

মওলানা ভাসানী মুক্তিকামী মানুষের অনুপ্রেরণার উৎস হয়ে আছেন, আলোচনা সভায় বক্তারা

মওলানা ভাসানী মুক্তিকামী মানুষের অনুপ্রেরণার উৎস হয়ে আছেন, আলোচনা সভায় বক্তারা

পলিটেকনিকে বিদায়ী শিক্ষার্থীদের নিকট থেকে জোর করে চাঁদা আদায়ের অভিযোগ

রাজশাহী কলেজের দেড়শত বর্ষ উদযাপনকে স্মরণীয় করে রাখতে স্মারক ভাস্কর্য হবেঃ ভূমিমন্ত্রী মিনু