Saturday , 27 January 2024 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী মহানগর পাইকারী কাঁচামাল ব্যবসায়ী সমিতির পরিচালনা কমিটি বিলুপ্ত, এডহক কমিটি ঘোষণা

প্রতিবেদক
সনি নিউজ
January 27, 2024 12:46 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর পাইকারী কাঁচামাল ব্যবসায়ী সমিতির পরিচালনা কমিটি বিলুপ্ত করে অন্তবর্তীকালীন একটি এডহক কমিটি ঘোষণা করা হয়েছে।

উক্ত কমিটি আগামী ৩ মাসের মধ্যে নির্বাচন কমিশন গঠনপূর্বক ব্যবসায়ীদের নিয়ে বিতর্কমুক্ত একটি ভোটার তালিকা প্রণয়ন এবং সমিতি পরিচালনায় গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করবেন।

শনিবার (২৭ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে সাহেব বাজার মাস্টারপাড়া এলাকার একটা ভবনে পাইকারী কাঁচামাল ব্যবসায়ী সমিতির উদ্যোগে ব্যবসায়ীদের নিয়ে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ঘোষিত অন্তবর্তীকালীন এডহক কমিটিতে গোলাম মুর্তজা জুয়েলকে আহবায়ক ও কমিটির সাবেক সভাপতি মো: হাফিজুল ইসলামকে যুগ্ন আহবায়ক করে মো: আজাদ, মো. হাবিব খাঁন, আনোয়ার হোসেন সহ বিলুপ্ত কমিটির সকল সদস্যকে রেখে ১৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়।

এসময় বিগত কাঁচামাল ব্যবসায়ী সমিতি পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা করেন, সমিতির প্রাক্তন  সভাপতি মো: হাফিজুল ইসলাম।

সংবাদ সম্মেলনে হাফিজুল ইসলাম বলেন, গত ১৫/১২/২০১৬ ইং তারিখে দ্বীবার্ষীক নির্বান অনুষ্ঠিত হয় এবং ১৪/১২/২০১৮ ইং তারিখে কমিটির মেয়াদ গঠনতন্ত্র মোতাবেক শেষ হয়ে যায়। কিন্তু বর্তমান কমিটির মেয়াদ ৭ বছর পেরিয়ে গেলেও এ পর্যন্ত কোন সাধারণ সভা ও নির্বাচনী কার্যক্রম গ্রহণ করেন নাই। এছাড়া সমিতির আয় ব্যায়ের হিসাব নিয়েও আছে গড়মিল।

হাফিজুল ইসলাম বলেন, এ কমিটির পূর্বে কমিটির দায়ীত্ব হস্তান্তর করার সময় বর্তমান কমিটিকে ১৫,২৭,৬৭৭ টাকা নগদ ব্যাংক হিসেবে বুঝিয়ে দিয়ে যান। কিন্তু বর্তমানে ব্যাংক হিসেবে উল্লেখিত টাকার কোন হদিশ নাই। এছাড়া বিগত চার বছর ধরে সাধারণ সদস্যদের কাছ থেকে মাসিক চাঁদা আদায় বাবদ ২৯,২০,০০০ টাকারও কোন হিসাব দিচ্ছেনা বলেও অভিযোগ করেন তিনি।

এব্যাপারে মহানগর পাইকারী কাঁচামাল ব্যবসায়ী সমিতির বর্তমান সাধাণ সম্পাদক সাব্বু খাঁনকে দুষলেন সভাপতি ফাইজুল ইসলাম। তিনি বলেন, সাব্বু খাঁন সমিতিতে বিপর্যয় ঘটিয়েছে। তার আধিপাত্ত এবং একক নিয়ন্ত্রনে পরিচালনা করে সমিতিকে ধ্বংস করেছে। এছাড়া টাকা পয়সাও আত্মসাৎ করেছে বলেও স্বীকার করেন তিনি।

এক প্রশ্নের জবাবে ফাইজুল ইসলাম বলেন, রোজার আগে সাধারণ সভার মাধমে ঈদের পর নির্বাচনের তারিখ ঘোষনা করার চেষ্টার করবো। এছাড়া যারা আমাদের কমিটি বিলুপ্ত ঘোষণা করে আহবায় কমিটি গঠন করেছেন, তারা যদি নির্বাচন করে খমতায় আসতে পারেন তাহলে ’কে কী’ করছে আমি তা দেখতেও যাবোনা তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করেদিব।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

কারাগারে ঈদ জামাতে সাবেক মন্ত্রী-এমপিরা, রাজসাক্ষীর সঙ্গে কথা বলেননি কেউ

প্রবেশপত্র আটকে টাকা আদায়, প্রতিবাদের মুখে টাকা ফেরত দিলেন প্রধান শিক্ষক

বিএডিসি’/ আলুবীজ দুর্নীতির তদন্ত প্রতিবেদনের বস্তুনিষ্ঠতা নিয়ে ধোয়াশা !

রাজশাহীতে আ.লীগের প্রার্থীকে শুভেচ্ছা, পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রত্যাহার

রাসিকের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

রাসিক প্রশাসকের সাথে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীতে সুবিধাবঞ্চিত স্কুল ছাত্রীদের মাঝে মিডল্যান্ড ব্যাংকের বাইসাইকেল বিতরণ

দুর্গাপুরে ফল ব্যবসায়ীকে পিটিয়ে লাখ টাকা ছিনিয়ে নিলেও মামলা নেয়নি ওসি

ঈদে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২৬ জনের

রাসিক প্রশাসকের সঙ্গে রুয়েট রিপোর্টার্স ইউনিটির সৌজন্য সাক্ষাৎ