বুধবার , ১০ জানুয়ারি ২০২৪ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নগরীতে গাঁজা ও দেশীয় মদসহ গ্রেফতার ৪

প্রতিবেদক
সনি নিউজ
জানুয়ারি ১০, ২০২৪ ৫:২৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে পৃথক অভিযান চালিয়ে গাজা ও দেশীয় মদসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।

৯ জানুয়ারি, মঙ্গলবার রাতে নগরীর কাশিয়াডাঙ্গা ও পবা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১ কেজি ৮৫০ গ্রাম গাঁজা ও ২০০ লিটার দেশীয় মদসহ তাদের গ্রেফতার করা হয়। রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এ অভিযান চালায়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন মো. শাহাদত হোসেন (৪০), মোসা. খাদিজা আক্তার পপি (২৩), মো. মকছেদ আলী (৪৫) ও মো. নবাব হোসেন (৩২) । শাহাদত হোসেন রাজশাহী মহানগরীর কর্ণহার থানার প্রাসাদপুরের মো. আফসার আলীর ছেলে, খাদিজা আক্তার একই এলাকার মো. শাহাদাত হোসেনের স্ত্রী। তাদের বর্তমান ঠিকানা কাশিয়াডাঙ্গা থানার ঠাকুরমারা পল্লী বিলাস গ্রীন হাট, মকছেদ আলী পবা থানার জয়কৃষ্ণপুর ছোটভালামের মৃত আক্কেল আলীর ছেলে ও নবাব হোসেন কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়ার মৃত লিয়াকত আলীর ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সাড়ে ১০ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কাশিয়াডাঙ্গা থানার ঠাকুরমারা পল্লী বিলাস গ্রীন হাট এলাকার একটি বাড়িতে গাঁজা ও দেশীয় মদ বিক্রি হচ্ছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ওইদল পৌনে ১১ টায় কাশিয়াডাঙ্গা থানার ঠাকুরমারা পল্লী বিলাস গ্রীন হাট এলাকায় অভিযান পরিচালনা করে ১ কেজি গাঁজা ও ২০০ লিটার দেশীয় মদসহ আসামি মো. শাহাদত হোসেন ও মোসা. খাদিজা আক্তার পপিকে গ্রেফতার করে।

অপর একটি অভিযানে এসআই মো. মসলেম উদ্দিন ও তাঁর টিম গতকাল সন্ধ্যা সাড়ে ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে পবা থানার জয়কৃষ্ণপুর ছোটভালাম গ্রামে অভিযান পরিচালনা করে আসামি মকছেদ আলীকে তার বাড়ি থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে।

এছাড়াও আরএমপি ডিবি’র এসআই মো: শারিফুর রায়হান ও তাঁর টিম একই দিন বিকেল সোয়া ৩ টায় গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মো: নবাব হোসেনকে ৩৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আরএমপি’র কাশিয়াডাঙ্গা ও পবা থানায় মাদকদ্রব্য আইনে মামলা মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী নগরীতে ৫ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নগরীর ভদ্রা মোড়ে ঝটিকা মিছিল: গ্রেপ্তার ৩

‘নেসকো নিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী কথা বলার কে?’ প্রধানমন্ত্রী

মঞ্চ ভেঙে পড়ে গেলেন ৫ আসনের সাংসদ সদস্য

১১৩ ফেন্সিডিল ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ভুটানের জালে দুই হালি গোল দিলো ইয়েমেন

রাজশাহীতে এমপিও বিধি লঙ্ঘন করে প্রতিষ্ঠান প্রধানসহ  শিক্ষকরা নিকাহ রেজিস্ট্রার!

রাবি শিক্ষকের বিরুদ্ধে অপহরণ ও যৌতুক মামলায় ১৭ দিনেও গ্রেফতার নয়, ক্ষোভ পরিবারের

সাংবাদিক মামুনের মামলা প্রত্যাহারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

রাজশাহীর ২৩ শিক্ষা প্রতিষ্ঠানে ৪০ লাখ টাকার চেক বিতরণ করলেন এমপি হাবীবা