শনিবার , ৬ জানুয়ারি ২০২৪ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বাগমারায় বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণায় মাওবাদী সংগঠন

প্রতিবেদক
সনি নিউজ
জানুয়ারি ৬, ২০২৪ ৬:১৬ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: বাংলাদেশে নিষিদ্ধ মাওবাদী সংগঠন ‘কমিউনিস্ট পার্টি (লাল পতাকা)’-র এক প্রথম সারির নেতা টিকিট না পেয়ে নির্দলীয় প্রার্থী হিসেবে ভোটে লড়তে নামা এক আওয়ামী লীগের নেতাকে জেতাতে শতাধিক সশস্ত্র ‘গেরিলা’ নিয়ে রাজশাহী এলাকায় তৎপর হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

মাওবাদী ওই নেতার নাম আবদুর রাজ্জাক ওরফে আর্ট বাবু। আওয়ামী লীগের বিদ্রোহী নেতা হলেন জাতীয় সংসদের বিদায়ী সদস্য এনামুল হক। এ বার শেখ হাসিনার দল মনোনয়ন না দেওয়ায় তিনি রাজশাহী-৪ (বাগমারা) আসনে নির্দলীয় প্রার্থী হিসাবে লড়তে নেমেছেন। দৈনিক‘প্রথম আলো পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, ‘কমিউনিস্ট পার্টি (লাল পতাকা)’-র চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নেতা আর্ট বাবুর সশস্ত্র বাহিনী এনামুলকে জেতাতে বিরোধী কর্মী-সমর্থকদের ভয় দেখানো শুরু করেছে।

শুক্রবার গভীর রাতে বাগমারার গনিপুর ইউনিয়নের আক্কেলপুর উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্র বোমা মেরে পুড়িয়ে দেওয়া হয়। ওই বিদ্যালয়ের সামনে থেকে দু’টি তাজা ‘ককটেল’ বোমা উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় আর্ট বাবুর বাহিনী জড়িত থাকতে পারে বলে পুলিশ সূত্র উদ্ধৃত করে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আর্ট বাবুর সঙ্গে এনামুলের একটি ছবিও ভাইরাল হয়েছে। জাতীয় সংসদের গত তিনটি নির্বাচনে জয়ী এনামুলের পরিবর্তে এ বার রাজশাহী-৪ (বাগমারা) আসনে স্থানীয় তাহেরপুর পৌরসভার মেয়র আবুল কালাম আজাদকে প্রার্থী করেছে প্রধানমন্ত্রী হাসিনার দল। তার পর থেকেই ওই এলাকায় শুরু হয়েছে অশান্তি।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

১৮ জানুয়ারী জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন, মাঠ পরিদর্শন করলেন নেতৃবৃন্দ

হামিদপুর নওদাপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রাজশাহী নগরীতে আন্ত:জেলা চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; চোরাই মালামাল উদ্ধার

সাতক্ষীরা পৌর মেয়রসহ বিএনপির ১০ নেতা আটক

১৫ অক্টোবর মেয়রের দায়িত্ব নিবেন লিটন

সমালোচনা, অতঃপর অভিনন্দন

রাজশাহীর মোহনপুরে জামায়াত কর্মীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ বিবৃতি

আওয়ামী লীগ নেতাকর্মীর সাথে ছবি থাকলে বিএনপির পদ বাদ দিতে হবে: শাহাদাত

ধাওয়া-পালটা ধাওয়ায় শেষ হলো চুয়াডাঙ্গা উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

ধাওয়া-পালটা ধাওয়ায় শেষ হলো চুয়াডাঙ্গা উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি