• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
Headline
রাজশাহী নগরীতে পরিত্যক্ত বাড়িতে র‌্যাবের অভিযান, ম্যাগাজিন-গুলিসহ বিপুল আলামত উদ্ধার বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিএসই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নিউজ প্রেজেন্টার হিসেবে দায়িত্ব পালন করছেন এনজামুল হক সৈকত রাবি লাইব্রেরিতে রাকসু-শিবির নেতাদের হামলার অভিযোগ, তিন শিক্ষার্থী গুরুতর আহত রুয়েটে প্রো-ভিসি পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. আখতার হোসেন ঘাসিগ্রাম ইউপির ১৫টি মসজিদের ইমাম, মোয়াজ্জেম ও খাদেমদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময়  নওগাঁয় তরুণীকে ফুসলিয়ে ধর্ষণের অভিযোগ, গুরুতর আহত অবস্থায় রামেকে ভর্তি হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল রাজশাহী জেলা পুলিশ রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ব্রিটিশ হাই কমিশনের প্রতিনিধি সৌজন্য সাক্ষাৎ রুয়েটে ওয়ার্ল্ড কিউএস র‌্যাংকিং সংক্রান্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক তিন মাদক মামলায় তিন আসামির কারাদণ্ড

নগরীতে বিপুল পরিমাণ গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সনি নিউজ / ৬৫২ Time View
Update : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
নগরীতে বিপুল পরিমাণ গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইফতেখার আলম বিশাল: রাজশাহী মহানগরীতে বিপুল পরিমাণ গাঁজাসহ মোঃ আরমান হোসেন (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে চন্দ্রিমা থানা পুলিশ।

এসময় একটি মাইক্রবাস থেকে নামানো ৭৯ কেজি গাঁজা জব্দ করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন উলুরচর (নোয়াপাড়া) এলাকার মৃত আ: গফুরের ছেলে।
সোমবার ৪ নভেম্বর দুপুর ৩টার দিকে চন্দ্রিমা থানার নারিকেল বাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: জামিরুল ইসলাম বিষয়টি নিশ্চিৎ করেছেন। তিনি জানান,

গতকাল দুপুরে চন্দ্রিমা থানার একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিল। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন নারিকেল বাড়ীয়া এলাকায় একদল মাদক ব্যবসায়ী মাইক্রোবাস থেকে গাঁজার বস্তা নামাচ্ছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে থানা পুলিশের ঐ টিম নারিকেল বাড়ীয়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি আরমানকে গ্রেফতার করতে পারলেও মাইক্রোবাসসহ অপর দুই আসামি পালিয়ে যায়। এসময় গ্রেফতারকৃত আসামির কাছ থেকে ৭৯ কেজি গাঁজা উদ্ধার হয়।

চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুব আলম বলেন, গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায় গেছে, পলাতক আসামিদের সহযোগিতায় দীর্ঘদিন যাবৎ গাঁজার ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে কিশোরগঞ্জ ও কুমিল্লার থানায় মাদকসহ অন্যান্য আইনে ৭ টি মামলা রয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে ।

তিনি আরও বলেন, গ্রেফতার আরমান ও দুইজনকে পলাতক দেখিয়ে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category