• রাজশাহী, বাংলাদেশ
  • ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

রাজশাহীতে বিদেশী পিস্তল ও দুই রাউন্ড গুলি সহ গ্রেফতার ১

প্রকাশ: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩ ৭:১৭

রাজশাহীতে বিদেশী পিস্তল ও দুই রাউন্ড গুলি সহ গ্রেফতার ১

ইফতেখার আলম বিশালঃ রাজশাহীতে অভিযান চালিয়ে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্র কারবারি রায়হাতুল সালমান রাজ (১৯) কে গ্রেফতার করেছে র‌্যাব-৫। সোমবার (২৭ নভেম্বর) বিকেল ৫ টার দিকে মহানগরীর চন্দ্রিমা থানাধীন খরখড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় আরো ৪ জন পালিয়ে যায়।

গ্রেফতারকৃত রাজ রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার হাট কানপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে। পলাতকরা হলেন, একই উপজেলার খিদ্র খলসী গ্রামের লুৎফরের ছেলে মাইনুল ইসলাম (৩২) গগনবাড়িয়া গ্রামের রফিকুলের ছেলে জনি (৩৬) বাজু খলসী সাজিপাড়ার আইয়ুব আলী ও রফিকুল ইসলাম (৫৫)।

মঙ্গলবার সকালে র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‍্যাব জানায়, রাজশাহীর একটি আভিযানিক দল সোমবার (২৭ নভেম্বর) বিকেল ৫ টার দিকে মহানগরীর চন্দ্রিমা থানাধীন খরখড়ী এলাকার মেসার্স এন.বি ফিলিং স্টেশন এর পাশ্বে থেকে রাজকে গ্রেফতার করা হয়। এসময় তার দেয়া তথ্যে একটি জঙ্গলের মধ্যে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি জব্দ করে র‍্যাব।
র‍্যাব আরও জানায়, রাজকে গ্রেফতারের সময় ঘটনাস্থল থেকে অন্য চারজন আসামী কৌশলে পালিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের গ্রেফতাকৃত রাজ আসামীগনের সহযোগিতায় দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অস্ত্রের ব্যবসা করার কথা স্বীকার করেন বলে র‌্যাব জানায়।

তাদের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মামলা দায়ের করা হয়েছে।
সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮