বুধবার , ১১ অক্টোবর ২০২৩ | ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সালমানের নায়িকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার নেপথ্যে কী?

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ১১, ২০২৩ ৮:৫৮ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক: ১২ লাখ টাকা নিয়ে পূজার উদ্বোধনে আসেননি জারিন খান। আর্থিক প্রতারণার এমন অভিযোগের মুখে পড়েছেন সালমান খানের এ নায়িকা। সম্প্রতি সেই অভিযোগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছিল আদালত। অবশেষে সেই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থেকে অব্যাহতি পেলেন বলিউডের এ অভিনেত্রী।

জানা যায়, ২০১৮ সালে জারিনের বিরুদ্ধে মামলা দায়ের করে কলকাতার এক ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা। সেই মামলাতেই জারিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। ঘটনার তদন্তে নেমেছিল নারকেলডাঙার পুলিশ।

পরে জারিন খানের অবস্থানকে সমর্থন করে একটি অন্তর্বর্তীকালীন আদেশ জারি করেন কলকাতা হাইকোর্ট।

জানা গেছে, জারিন খানের বিরুদ্ধে চার্জশিট পেশ করে নারকেলডাঙা থানার পুলিশ। শুধু জারিনই নন, এ অভিনেত্রীর সাবেক ম্যানেজারের বিরুদ্ধেও জারি হয়েছিল গ্রেপ্তাতারি পরোয়ানা।

সূত্রের বরাত দিয়ে জি নিউজ জানায়, ২০১৮ সালে উত্তর ২৪ পরগনার বারাসত ও কলকাতার ৬টি কালীপূজার উদ্বোধন করার চুক্তি করে এক ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপের থেকে ১২ লক্ষ টাকা নিয়েছিলেন জারিন খান। কিন্তু কথা রাখেননি এ নায়িকা। যেদিন কলকাতায় আসার কথা ছিল, সেদিন একের পর এক বিমান বাতিল করে শিডিউল পেছাতে থাকেন তিনি।

এখানেই শেষ নয়! ওই ইভেন্ট সংস্থার দাবি, ফোনেই জারিন খান হুমকিও দেন, তোমাদের সংস্থা মুম্বাইয়ে কী করে কাজ পায়, দেখে নেব! এই ঘটনার পরেই মুম্বাইয়ে কাজ পেতেও বাধার মুখে পড়ে ওই সংস্থাটি। এরপরই ওই সংস্থা নায়িকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ জানায় নারকেলডাঙা থানায়। পরে শিয়ালদহ আদালতে চার্জশিট পেশ হওয়ার পরই আদালত জারিন ও তার ম‌্যানেজারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। অবশেষে সেই পরোয়ানা বাতিল করল কলকাতা হাইকোর্ট।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

জামাযয়াত নেতা লিটন *’সমাজে ইনসাফ কায়েমের জন্য কুরআনের আইন প্রতিষ্ঠা অপরিহার্য’*

রাজশাহীতে মানুষের সামনে বিচারহীনতার বলি ভ্যানচালক ফারুক

রাজাবাড়ি ও মোহনপুরে কৃষিজমি গিলছে পুকুর সিন্ডিকেট, খননে বাধা দেওয়ায় ভেকুর নিচে পিষ্ট কৃষক

পদ্মার চরে প্রথমবারের মতো বাণিজ্যিক তরমুজ চাষে রাজশাহীতে নতুন সম্ভাবনা

রাসিকের উপ-ট্যাক্সেশন কর্মকর্তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

Giant solar sail will propel tiny spacecraft to intercept

রাজশাহী নগরীতে দেশীয় অস্ত্রসহ এক ছিনতাইকারী গ্রেপ্তার

জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

পাকিস্তানের বিপক্ষে হেরে সালমা ‘যেদিন যার দিন থাকে, সব তাদের মনের মতো হয়ে যায়’

রাজশাহীতে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার