• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
Headline
নানা আয়োজনে অনুষ্ঠিত হলো আরইউজের ‘ফ্যামিলি ডে-২০২৬ একই জমিতে একাধিক লাইসেন্স, ফিল্ড কানুনগো মনিরুল ইসলামের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর অংশগ্রহণে পদ্মা আবাসিক এলাকায় গাছের চারা রোপণ পবায় উপকারভোগীদের মাঝে অটোরিকশা ও মিলিং মেশিন বিতরণ আসাম কলোনিতে নাগরিক সমস্যার খোঁজ নিলেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন ফেসবুকে মানহানিকর ও অশ্লীল পোস্ট: সাইবার মামলার আসামি পলাশ রাজশাহী থেকে গ্রেপ্তার মতিহারে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজশাহীকে সবুজ নগরী গড়তে আরডিএর চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ধর্মেন্দ্রের ইস্তফাতেও শেষ হয়নি স্নায়ুযুদ্ধ! সব মামলা প্রত্যাহারের দাবিতে অনড় ‘ককরোচ’রা, চাপ বাড়াতে ফের বিক্ষোভের হুমকি রাজশাহীতে গুরুতর অসুস্থ প্রবীণ মঞ্জুর আলম, সুস্থতা কামনায় দোয়ার আহ্বান

রাজশাহীতে প্লটের ব্যবসায় বিনিয়োগ করে প্রতারণার শিকার হয়েছেন প্রবাসী

সনি নিউজ / ৩৩০ Time View
Update : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
রাজশাহীতে প্লটের ব্যবসায় বিনিয়োগ করে প্রতারণার শিকার হয়েছেন প্রবাসী

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীতে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে এক প্রবাসীর ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে হড়গ্রাম বাজার এলাকার প্রতারক মো: হযরত আলী বাবুর (৫৮) বিরুদ্ধে।

প্রবাসী মশিউর রহমান ডলার

রোববার (৮ অক্টোবর) ভুক্তভোগী সৌদি প্রবাসী মশিউর রহমান ডলার এ তথ্য জানান। নগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন হড়গ্রাম বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতারক হযরত আলী বাবুর বিরুদ্ধে ৪০৬/৪২০ ও ১৩৮ ধারায় জেলা রাজশাহী বিজ্ঞ রাজপাড়া আমলী আদালতে পৃথক দুটি মামলা করেছেন ভুক্তভোগী।

আদালতের অভিযোগ সূত্রে জানা গেছে, রাজপাড়া থানার বিলশিমলা এলাকার বাসিন্দা মশিউর রহমান ডলার দীর্ঘদিন থেকে সৌদি আরবে থাকেন। প্রতারক হযরত আলী ভুক্তভোগীকে প্লটের ব্যবসায় অধিক মুনাফার কথা বলে গত ৩১/০৬/২০২২ ইং তারিখে নগদ ৬ লাখ টাকা হাতিয়ে নেয় এবং জেলা রাজশাহী নোটারী পাবলিকের মাধ্যমে ৩০০ টাকার নন জুডিসিয়াল স্ট্যাম্পে একটি অঙ্গীকারনামা সম্পাদন করিয়া দেন। সেই আমমোক্তার নামায় জানুয়ারি ২০২৩ সালে লভ্যাংশ সহ মোট ৯ লাখ টাকা পরিশোধ করার কথা থাকলেও এছাড়া প্লট বিক্রির পরেও প্রতারক হযরত আলী ভুক্তভোগীকে বিনিয়োগকৃত কোনো টাকা প্রদান করেন নাই।

প্রতারক হযরত আলী বাবু সরলতার সুযোগে সৌদি প্রবাসী মশিউর রহমানকে চান্দুরিয়া কুমরপুর রানীনগর মৌজায় ১.৩২০০ একর জমি দেখিয়ে হাতিয়ে নেন ৬ লাখ টাকা।

৬ জন অংশিদারিত্বের মোট ৩৬ লাখ টাকা বিনিয়োগ করেন তারা। ৫জন অংশীদার তাদের নিজ নিজ প্লট বিক্রির টাকা সোমান ভাগে ভাগ করলেও প্রবাসী মশিউর রহমানের টাকা নিজের কাছে রেখেদেন হযরত আলী বাবু।

 মশিউর রহমান দীর্ঘদিন প্রবাসে থাকার কারণে প্লট বিক্রির মিথ্যা আশ্বাস দিয়ে আসছিল ঐ প্রতারক। অবশেষে প্লট বিক্রি হয়ে যাওয়ার পরও টাকা ফেরত চাইলে বাঁধে বিপত্তি।

টাকা ফেরত চাইলে প্রাণে মেরে ফেলার হুমকিও প্রদান করে ওই প্রতারক। এ ব্যাপারে ওয়ার্ড কাউন্সিলর, থানা ও র‌্যাব অফিসেও অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাননি প্রবাসী মশিউর রহমান। পরে নিরুপায় হয়ে ঐ প্রবাসী দারস্থ হয়েছেন আদালতে।

এবিষয়ে ভুক্তভোগী মশিউর রহমান ডলার বলেন, হযরত আলী বাবু তিনি একজন হাজি মানুষ, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন, এছাড়া তার পোশাক পরিধি মুখে দাড়ি টুপি দেখে আমাকে মুগ্ধ করে। তবে জানতামনা তার এই পোশাকের আড়ালে একজন প্রতারক লুকিয়ে আছে! আর্থিক স্বচ্ছলতার কথা ভেবে বিশ্বাস করে তার সাথে ব্যবসায় নেমেছিলাম।

আমি দীর্ঘদিন থেকে সৌদি প্রবাসী, আমার কষ্টার্জিত ৬ লাখ টাকা দিয়েছি প্লট ব্যবসার জন্য কিন্তু হযরত আলী আমার সাথে প্রতারণা করেছেন। তিনি আরও বলেন, আমি একজন রেমিটেন্স যোদ্ধা। জিবিকার তাগিদে বছরের পর বছর স্ত্রী সন্তান বাবা মা ছেড়ে পড়ে আছি প্রবাসে। আমার কষ্টার্জিত সঞ্চয়ের সমস্ত টাকা ব্যবসায় বিনিয়োগ করে পড়েছি বিপাকে। আমি ন্যায় বিচার ও আমার টাকা ফেরত চাই।

এব্যাপারে জানতে হযরত আলী বাবুর মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি ফলে তার মন্তব্য জানা সম্ভব হয়িনি।

সনি বাংলা ডট কম/ইআবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category