বৃহস্পতিবার , ১৮ মে ২০২৩ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

স্ত্রী-সন্তানকে গলা কেটে হত্যা, আসামির মৃত্যুদণ্ড

প্রতিবেদক
সনি নিউজ
মে ১৮, ২০২৩ ১১:১৪ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: জয়পুরহাটে স্ত্রী-সন্তানকে গলাকেটে হত্যা করায় একব্যক্তির মৃত্যুদণ্ডাদেশ এবং মামাকে হত্যার দায়ে ভাগ্নের যাবজ্জীবন কারাণ্ডাদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে পৃথক দুটি মামলায় অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এবং জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সিনিয়র দায়রা জজ নুর ইসলাম এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলেন- ক্ষেতলাল উপজেলার হাপানিয়া নয়াপাড়া গ্রামের ইব্রাহিম আলীর ছেলে রেজাউল করিম ভাদু এবং যাবজ্জীবন কারাণ্ডাদেশপ্রাপ্ত হলেন- সদর উপজেলার পশ্চিম পারুলিয়ার আব্দুর রহিমের ছেলে আলাউদ্দীন।

মামলার বিবরণে জানা গেছে, বিয়ের পর থেকে স্ত্রী আঙ্গুরী বিবি ওরফে সোনাভানের সঙ্গে মনোমালিন্য ছিল রেজাউল করিম ভাদুর। এছাড়া তার নামে দুটি হত্যা মামলাও ছিল। তাই প্রতিপক্ষকে ঘায়েল করতে ২০০৫ সালের ১৭ এপ্রিল রাতে নিজ স্ত্রী সোনাভান ও ৫ বছরের ছেলে হিটলারকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করে পালিয়ে যান তিনি।

অন্যদিকে পূর্ব শত্রুতার জেরে ২০০১ সালের ১৮ মে রাতে সদর উপজেলার পারুলিয়া সাকিন এলাকার বাড়ি থেকে মামা আব্দুর রশীদকে ডেকে নিয়ে পুরানাপৈল রেললাইনের পাশে মারধরের পর শ্বাসরোধে হত্যা করেন ভাগ্নে আলাউদ্দীন।

এই পৃথক দুটি ঘটনায় মামলা দায়েরের পর দীর্ঘ শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আজ (১৮ মে) ওই রায় দেন।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

মনোনয়নপত্র দাখিল ২৩ মে, রাসিকে ভোটগ্রহণ হবে ইভিএমে

রুয়েটে ইফিশিয়েন্সি পাইওনিয়ারস: টাইম স্টাডি চ্যালেঞ্জ’ শীর্ষক প্রতিযোগিতা অনুষ্ঠিত

পুরোনো-নতুন এনআইডিতে জন্মতারিখ ভিন্ন, তবু অভিযোগ খারিজ; তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

ক্রেতার পছন্দ মতো শিশু চুরি করতো দুলাল মিয়া, র‌্যাবের হাতে ধরা

জয়কালে ক্ষয় নাই মরণ কালে ওষুধ নাই, শেখ হাসিনাকে ইনু

রাজশাহীর রাস্তায় ‘মহা উন্নয়ন’ না ‘মহা ধ্বংস’? কোটি কোটি টাকা খরচ, তবুও চলাচলের অনুপযোগী ৩২ কিমি রাস্তা

রাজশাহীতে পূর্ণমন্ত্রী দাবিতে জোরালো আলোচনা, প্রত্যাশার কেন্দ্রে মিজানুর রহমান মিনু

রাজশাহীতে ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

মব জাস্টিসে অভিযুক্ত হলে সাংগঠনিক ব্যবস্থা: রিজভীর হুঁশিয়ারি

রাজশাহীর কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত