• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
Headline
রাজশাহীতে জেল সুপারদের নেতৃত্ব উন্নয়ন কর্মশালায় পুলিশ কমিশনারের বিশেষ ক্লাস রাজশাহী নগরীতে নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, নগদ টাকা ও মোবাইল জব্দ রাজশাহীতে পুকুর ভরাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা ও পুনঃখননের দাবি ফরিদা হত্যা মামলার আরও দুই আসামি গ্রেফতার, ঢাকায়-গাজীপুরে র‌্যাবের যৌথ অভিযান নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: ক্রিকেটে রাজশাহীর বালক দল চ্যাম্পিয়ন, ফুটবলে বালিকা দল রানারআপ আরপিএসএফের সংবর্ধনায় সোহেল: স্বপ্নের বাংলাদেশ গড়তে প্রযুক্তিনির্ভর তরুণরাই হবে শক্তি ৪০০ বছরের বটগাছ ঘিরে অপপ্রচারের প্রতিবাদ, মানববন্ধনে স্থানীয়রা রুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেন রাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবি: ঘটনাস্থল পরিদর্শন করলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রতিনিধি দল রুয়েটে এমএসই ডে অনুষ্ঠিত

রাজশাহী নগরীতে চিহ্নিত তিন ছিনতাইকারী গ্রেপ্তার

সনি নিউজ / ৫১ Time View
Update : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী নগরীর টিকাপাড়া এলাকা থেকে চিহ্নিত তিন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ছুরি-চাকু উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, রাজশাহী নগরীর টিকাপাড়া এলাকার ইয়াসিনের ছেলে সাওন (৩৮), নগরীর মোন্নাফের মোড় এলাকার মৃত. সিরাজুল ইসলামের ছেলে মিলন (২৩) ও একই এলাকার সৈয়দ আলীর ছেলে সোহান (২৩)।

বোয়ালিয়া মডেল থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন জানান, নগরীর টিকাপাড়া এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে থানা পুলিশ তাদের আটক করে। ধারণা করা হচ্ছে সাংবাদিক রফিকুল ইসলামের পরিবারের উপর হামলা ও ছিনতাইয়ের সাথে আটককৃতরা জড়িত রয়েছে। আটককৃতদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা সাংবাদিকের পরিবারের উপর হামলা ও ছিনতাইয়ের সাথে জড়িত আছে কি না পরে জানা যাবে। তাদের বিরুদ্ধে নগরীর কয়েকটি থানায় মামলা রয়েছে।

এর আগে রাজশাহী মহানগরীতে মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে আরও তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে শাহমুখদুম থানা পুলিশ । এসময় আসামিদের কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার হয় বলে জানিয়েছেন আরএমপির মিডিয়া মুখপাত্র রফিকুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার সুজানগর শিল্পীপাড়ার মৃত তোতা মিয়ার ছেলে সবুজ হোসেন (২৪) ও ফারুকের ছেলে মেহেদী (২৫) এবং সুজানগরের আব্দুল হাকিমের ছেলে সায়েম (২১)।

সনি বাংলা ডট কম/ই আবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category