রবিবার , ১৫ জানুয়ারি ২০২৩ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নেপালে সোমবার ১ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

প্রতিবেদক
সনি নিউজ
জানুয়ারি ১৫, ২০২৩ ১:৪০ অপরাহ্ণ
নেপালে সোমবার ১ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

অনলাইন ডেস্ক: নেপালে রোববার সকালে পোখরা বিমানবন্দরে ভয়াবহ বিমান দুর্ঘটনায় সোমবার ১ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার।

পোখরা বিমানবন্দরে অবতরণের ১০ সেকেন্ড আগে ভেঙে পড়ে যাত্রীবাহী ওই বিমানটি।

যান্ত্রিক ত্রুটির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়। বিমান দুর্ঘটনার তদন্তের জন্য ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নেপাল সরকার।

ওই বিমানে ৬৮ জন যাত্রী ছিলেন। সঙ্গে ছিলেন আরও ৪ জন ক্রু সদস্য। ভেঙে পড়ার পরই বিমানটিতে আগুন ধরে যায়। এ পর্যন্ত ৬৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিমানের ২ আরোহীকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে তাদের আঘাত গুরুতর।

তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাদের শারীরিক অবস্থা খুবই সংকটজনক বলে জানা গেছে। তারা দুজনই নেপালের নাগরিক।

বিমানটিতে ৫ জন ভারতীয় ছিলেন। তাদের নাম প্রকাশ করা হয়েছে। ওই ৫ ভারতীয় হলেন- অভিষেক কুশওয়াহা, বিশাল শর্মা, অনিলকুমার রাজভর, সোনু জয়সওয়াল এবং সঞ্জয় জয়সওয়াল। তবে তাদের মধ্যে কেউ জীবিত রয়েছেন কিনা, সেই সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

তৃতীয়বারের মতো ‘বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার’ পাবে, রাসিক

রাজশাহী নগরীতে ওয়ার্ড আ’লীগ নেতার উদ্যোগে কম্বল বিতরণ

কলেজে ভর্তি শুরু, সর্বোচ্চ ফি ৮৫০০ টাকা

রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সাজু-রাসেল

শিক্ষা, নৈতিকতা ও বিশ্বমানের নাগরিক গড়ার ওপর ভূমিমন্ত্রীর গুরুত্বারোপ

Wherein life sea years lights fill kind midst Spirit

ফিলিস্তিনিদের গণহত্যার প্রতিবাদে রাজশাহীতে আহলেহাদীছ আন্দোলনের বিক্ষোভ

নগরীতে স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডা: ফাতেমা সিদ্দিকার ছেলে মাদকসহ আটক

নগরবাসীকে পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার দিচ্ছে রাসিক,

সাফিনা পার্কে ওয়াটার পুলে মাদ্রাসা ছাত্রের মৃত্যু