বুধবার , ২ নভেম্বর ২০২২ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে পথচারী বৃদ্ধাকে মোটরসাইকেলের ধাক্কা, হাসপাতালে মৃত্যু

প্রতিবেদক
সনি নিউজ
নভেম্বর ২, ২০২২ ১০:২৩ পূর্বাহ্ণ
রাজশাহীতে পথচারী বৃদ্ধাকে মোটরসাইকেলের ধাক্কা, হাসপাতালে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে মোটরসাইকেলের ধাক্কায় নুরুউদ্দিন (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেল রেখে পালিয়ে যান চালক।

মঙ্গলবার (১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নগরীর তালাইমারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুউদ্দিন নগরীর তালাইমারী শহীদ মিনার এলাকার তৈমুর শাহর ছেলে।

নগরীর বোয়ালিয়া মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে ওই বৃদ্ধ রাস্তা পারাপার হচ্ছিলেন। এ সময় তালাইমারীগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন ওই পথচারী। স্থানীয়রা তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন। পরে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, দুর্ঘটনার পর মোটরসাইকেলটি ফেলে ওই চালক পালিয়ে গেছেন। পরে মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনত ব্যবস্থা নেওয়া হবে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক

সড়ক দুর্ঘটনায় রাজশাহীর একই পরিবারের চার জন নিহত

মোহনপুরে ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

রাজশাহী নগরীতে ৮১ ভরি স্বর্ণসহ চোরাকারবারি গ্রেফতার

আরএমপিতে ট্রাফিক আইন প্রতিপালনে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

পেশোয়ারের সেনা শিবিরে আগুন

রাজশাহীকে দুর্নীতিমুক্ত ও বাসযোগ্য শহর গড়ার অঙ্গীকার আরডিএ চেয়ারম্যান সুইটের

সিএএ স্থগিত হোক দেশে, সুপ্রিম কোর্টে মামলা দায়ের

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ

দেশ ফকির রাষ্ট্রে পরিনত হবে : রাজশাহীতে আব্বাস