রবিবার , ১৮ অক্টোবর ২০২৬ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আরএমপির অভিযানে নারী মাদক ব্যাবসায়ীসহ গ্রেপ্তার ২

প্রতিবেদক
sonynews
অক্টোবর ১৮, ২০২৬ ১২:৪০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: মাদকবিরোধী টিম কাটাখালী ও মতিহার থানা পুলিশের সহায়তায় পৃথক অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এ সময় নারীসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি মাদক বিক্রির নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গত ১৭ অক্টোবর দুপুর সাড়ে ৩টার দিকে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম কাটাখালী থানা পুলিশের সহায়তায় বেলঘরিয়া পূর্বপাড়া গ্রামের মো: ইদ্রিস আলীর মেয়ে মোছা: আছিয়া বেগম (৫২)-এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে আছিয়া’কে গ্রেপ্তার করলেও একই গ্রামের মো: শরিফুল ইসলাম ওরফে বাদশার ছেলে মো: রেজভী আহমেদ (৩৫) পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। এসময় আছিয়ার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সেই সাথে মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, পলাতক আসামি রেজভী দীর্ঘদিন ধরে আছিয়ার সঙ্গে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।

এছাড়াও, আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিম মতিহার থানা পুলিশের সহায়তায় আজ ১৮ অক্টোবর ২০২৬ তারিখ রাত আনুমানিক পৌনে ১টার দিকে ডাঁশমারী (পূর্বপাড়া) গ্রামের মো: নুরুল ইসলামের ছেলে মো: আবু হানিফ (৪৪) এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে হানিফ’কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সেই সাথে মাদক বিক্রির নগদ ১ হাজার ১০০ টাকা ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। উল্লেখ্যে, আসামি হানিফের বিরুদ্ধে মতিহার থানায় ৫ টি ও বেলপুকুর থানায় ১টি মাদক মামলা রয়েছে।

আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও পলাতক আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

বিএডিসি’/ আলুবীজ দুর্নীতির তদন্ত প্রতিবেদনের বস্তুনিষ্ঠতা নিয়ে ধোয়াশা !

রাজশাহীতে এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য মাছ বিতরণ কর্মসূচি

শাহজালালে ৫ কোটি টাকার স্বর্ণসহ আটক দুই

কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

Chris Cornell’s widow recalls rocker’s drug relapse a year before death

রাজশাহী জেলা ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির নতুন সভাপতি আল-আমিন সরকার

ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে রাজশাহী মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ

সাংবাদিকতা পেশাকে বেছে নিতে চান পরীমনি

রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তারপরও বহাল তবিয়্যতে

রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার