• রাজশাহী, বাংলাদেশ
  • ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

নর্থ সাউথের ট্রাস্টি বোর্ডের ৯ জনের বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২ ৬:২৭

নর্থ সাউথের ট্রাস্টি বোর্ডের ৯ জনের বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র

নর্থ সাউথের ট্রাস্টি বোর্ডের ৯ জনের বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র

অনলাইন ডেস্ক: মামলার ছয় মাসের মধ্যে তদন্ত শেষ করে নর্থ সাউথ বিশ্ববিদালয়ের ট্রাস্টি বোর্ডের সাবেক পাঁচজন সদস্যসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় ছয়জনকে আসামি করা হলেও অভিযোগপত্রে নতুন করে তিনজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ৩০৩ কোটি ৮২ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ আনা হয়েছে।

দুদকের পরিচালক মো. ফরিদ আহমেদ পাটোয়ারী বৃহস্পতিবার অভিযোগপত্রটি বিচারিক আদালতে জমা দেন। তিনি এ মামলার অনুসন্ধানকারী, বাদি ও তদন্ত কর্মকর্তা ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের জমি কেনায় ৩০৩ কোটি ৮২ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে গত ৫ মে ট্রাস্টি বোর্ডের পাঁচজনসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ, সদস্য এম এ কাশেম, বেনজীর আহমেদ, রেহেনা রহমান ও মোহাম্মদ শাহজাহান এবং জমির দাতা আশালয় হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিন মো. হিলালিকে আসামি করা হয়। মামলার ১৭ দিনের মাথায় ২২ মে আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন নর্থ সাউথের ট্রাস্টি বোর্ডের পাঁচ সদস্য। শুনানির পর হাইকোর্ট চারজনকে পুলিশে সোপর্দ করেন। একই সঙ্গে তাদের সংশ্লিষ্ট আদালতে হাজির করতে থানা-পুলিশকে নির্দেশ দেন। পরে মহানগর দায়রা জজ আদালত তাদের জেলে পাঠান। তারা এখনো জামিন পাননি।

সাবেক ট্রাস্টিদের জেলে রেখেই গত ১৬ আগস্ট নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ ভেঙে দিয়ে ১২ সদস্যের নতুন বোর্ড পুনর্গঠন করে সরকার। সেখানে পুরোনো ট্রাস্টি বোর্ডের সাতজনকে রাখা হয়নি। এর মধ্যে জেলে থাকা ট্রাস্টি বোর্ডের পাঁচ সদস্যের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হলো। অভিযোগপত্রে নতুন আসামি করা হয়েছে আশালয় হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের চেয়ারম্যান ওমর ফারুক, প্রতিষ্ঠানের পরিচালক আনোয়ারা বেগম ও সৈয়দ এ কে আনোয়ারুজ্জামানকে। দুদক সূত্র জানায়, এ ঘটনায় দুদকের অনুসন্ধান, মামলা ও আসামিদের জেলে পোরা, তদন্ত শেষ করা- সব মিলিয়ে সময় নেয়া হয় আট-নয় মাস। এত কম সময়ে দ্রুতবেগে অনুসন্ধান শেষ করে মামলা দায়ের এবং তদন্তের প্রাথমিক পর্যায়েই আসামিদের জেলে পোরা ছিল চোখে পড়ার মতো।

অল্প সময়ে অনুসন্ধান শেষ করে মামলা এবং আদালতে অভিযোগপত্র দেয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক সচিব মো. মাহবুব হোসেন বলেছেন, এ ক্ষেত্রে নিয়মের কোনো ব্যত্যয় হয়নি। তদন্তে উপযুক্ত তথ্য-প্রমাণ পাওয়া গেছে, সে অনুযায়ী অভিযোগপত্র দেয়া হয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ সংবাদ

রাজশাহী-৪ আসনে প্রথমবার জামায়াতের জয়
বৃহস্পতিবার, অক্টোবর ২০, ২০২২ ৬:২৭
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮