বুধবার , ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

এনসিপি রাজশাহী জেলা কমিটির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভার প্রেস রিলিজ

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ২৩, ২০২৬ ১:৪৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: আজ রাজশাহী মহানগরীর অলকার মোড়স্থ পিজ্জাস রেস্টুরেন্টে দুপুর ১২টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, রাজশাহী জেলা আহ্বায়ক এম. এ. সবুর, সদস্যসচিব নাহিদুল ইসলাম সাজু, যুগ্ম আহ্বায়ক জিয়া উর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহ মখদুম মিলন ও মোরশেদসহ জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে মূল বক্তব্য দেন ইমরান ইমন, এম. এ. সবুর ও নাহিদুল ইসলাম সাজু। অন্য নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।

কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন দেশের চলমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন। তিনি সংবিধান সংস্কার পরিষদ, সাত মাসে তিনবার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, সারসংক্রান্ত সমস্যা, শিশু নিখোঁজ ও নিরাপত্তা, মাদকের বিস্তার, দখল-লুটপাট, রাজশাহীর ছাত্রসংগঠন, স্থানীয় সরকার নির্বাচন এবং এনসিপির সাংগঠনিক বিস্তার নিয়ে কথা বলেন। এসব বিষয়ে কার্যকর উদ্যোগ ও জবাবদিহিতার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

রাজশাহী জেলা আহ্বায়ক এম. এ. সবুর রাজশাহীর উন্নয়ন, নাগরিক সমস্যা ও জনদুর্ভোগের বিষয়গুলো তুলে ধরে স্থানীয় মানুষের প্রয়োজনকে উন্নয়ন পরিকল্পনায় অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।

জেলা সদস্যসচিব নাহিদুল ইসলাম সাজু স্থানীয় সমস্যা ও জনগণের প্রত্যাশা জাতীয় পর্যায়ে তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্ব দেন। তিনি জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে তথ্যনির্ভর ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ রাজশাহীর সার্বিক উন্নয়ন, জননিরাপত্তা ও নাগরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে ১ মাসেও গ্রেফতার হয়নি সাংবাদিকের উপর হামলাকারীরা

রেলের খালাসি পদে ৬৫ লাখ টাকা ঘুষ লেনদেন

রাজশাহীতে খালেদা জিয়া ও শহীদদের স্মরণে মিশুক সিএনজি মালিক সমিতির দোয়া মাহফি

রাজশাহীতে ভুট্টাক্ষেতে বৃদ্ধা হত্যা: প্রধান আসামি ফিরোজ সাভার থেকে গ্রেপ্তার

আরেকটি এফ-৩৫ ধ্বংস, ইসরাইলের জন্য অন্ধকার পূর্বাভাস

ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আমেরিকা জুড়ে বিক্ষোভ

মোবাইল অ্যাপসের মাধ্যমে প্রতারণা করে অর্থ আদায়; নারী-সহ গ্রেফতার ১৭

রাজশাহীতে হেরোইন, ইয়াবা ও ফেন্সিডিলসহ গ্রেফতার ১

রাজশাহীতে গুটি আম পাড়া শুরু হলেও জাতের আম পাড়া হবে ২৫ মে থেকে

তরুণদের প্রযুক্তিতে আগ্রহী হওয়ার আহ্বান ডা. জোবাইদার