বুধবার , ২৬ আগস্ট ২০২৬ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আরএমপির অভিযানে ১১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
আগস্ট ২৬, ২০২৬ ৮:৪৯ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা শাখা (ডিবি), রাজপাড়া, কাটাখালী, দামকুড়া, বেলপুকুর, পবা ও মতিহার থানা পুলিশ পৃথক পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে নারীসহ ১১ জন মাদক ব্যবসায়ীকে ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট, গাঁজাসহ গ্রেপ্তার করেছে। সেইসাথে মাদক বিক্রির নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ করা হয়।

গত ২৫ আগস্ট রাত ১১টায় দিকে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ কাটাখালী থানার রনহাট পশ্চিমপাড়া এলাকার মৃত জেবার তালুকদারের ছেলে মো: বাবলু তালুকদারের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে বাবলু (৪৯) এবং তার স্ত্রী ও মো: জমির উদ্দিনের মেয়ে মোসা: কুলসুম বেগম (৪০)-কে গ্রেপ্তার করে। এসময় বাবলুর হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা বিক্রির উদ্দেশ্যে রাখা ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার এবং মাদক বিক্রির নগদ ৫ হাজার টাকা জব্দ করা হয়। কুলসুমের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার এবং মাদক বিক্রির নগদ ৪ হাজার ২০০ টাকা জব্দ করা হয়।

মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ গত ২৫ আগস্ট ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক পৌনে ৮ টার দিকে বোয়ালিয়া থানার উপশহর এলাকায় অভিযান পরিচালনা করে দড়িখরবোনা (উপশহর) গ্রামের মো: আশরাফুল ইসলামের ছেলে মো: বিশাল ওরফে বিপ্লব (২৫)-কে গ্রেপ্তার করে। এসময় আসামি বিপ্লবের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৮পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি বিপ্লবের বিরুদ্ধে আরএমপি’র বোয়ালিয়া থানায় ১টি পেনাল কোড আইনে মামলা রয়েছে।

রাজপাড়া থানা পুলিশ গত ২৪ আগস্ট ২০২৬ তারিখ বিকেল আনুমানিক পৌনে ১১ টার দিকে বসুয়া উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মো: ইসরাইল শেখের ছেলে মো: রাসেল শেখ (২৯)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি বিপ্লবের বিরুদ্ধে আরএমপি’র রাজপাড়া থানায় ২টি মাদক মামলা রয়েছে।

এছাড়াও রাজপাড়া থানা পুলিশ গত ২৫ আগস্ট ২০২৬ তারিখ রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে প্যারামেডিকেল রোড এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মো: মাহাতাব আলীর ছেলে মো: আতিকুল ইসলাম (৩০) এবং মৃত আলাউদ্দিনের ছেলে মো: আলিফ হোসেন রবিন (৩৪)-কে গ্রেপ্তার করে। এসময় আসামি আতিকুলের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা মোট ৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ ১৫০ টাকা জব্দ করা হয়। অপর আসামি রবিনের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ ১ হাজার টাকা জব্দ করা হয়। উল্লেখ্য, আসামি আতিকুলের বিরুদ্ধে আরএমপি’র বিভিন্ন থানায় বিভিন্ন আইনে ৬টি আইনে মামলা রয়েছে।

একই তারিখ রাত আনুমানিক ১টার দিকে রাজপাড়া থানা পুলিশ দাশপুকুর এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মো: আলাউদ্দিনের ছেলে মো: মোমিনুল ইসলাম ওরফে হৃদয় (২৭)-কে গ্রেপ্তার করে। এসময় হৃদয়ের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি হৃদয়ের বিরুদ্ধে স আরএমপির বিভিন্ন থানায় বিভিন্ন আইনে ৫টি মামলা রয়েছে।

কাটাখালী থানা পুলিশ একই তারিখ রাত আনুমানিক আড়াইটার দিকে শ্যামপুর পশ্চিমপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে একই গ্রামের মৃত গিয়াস উদ্দীনের ছেলে মো: জিয়ারুল ইসলাম (৩৬)-কে গ্রোপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

দামকুড়া থানা পুলিশ গত ২৪ আগস্ট ২০২৬ তারিখ রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে সোনাইকান্দি গ্রামে অভিযান পরিচালনা করে সোনাইকান্দি পশ্চিমপাড়া গ্রামের মো: রুপচানের ছেলে মো: আসিরুল ইসলাম জয় (২০)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

বেলপুকুর থানা পুলিশ একই তারিখ রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ক্ষুদ্র জামিরা এলাকায় অভিযান পরিচালনা করে আগলা (উত্তরপাড়া) গ্রামের মো: ইদ্রিস আলীর ছেলে মো: তরিকুল ইসলাম (২৯)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

পবা থানা পুলিশ গত ২৫ আগস্ট ২০২৬ তারিখ রাত আনুমানিক পৌনে ৯টার দিকে বাগসারা স্কুলমোড় এলাকায় কর্ণহার থানার করমজা উত্তরপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো: শ্যামল (৩০)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

অপরদিকে মতিহার থানা পুলিশ গত ২৩ আগস্ট ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক সোয়া ৭টার দিকে চরশ্যামপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একই গ্রামের আবুল কালাম আজাদের ছেলে মো: শাকিল আলী (২৮) কৌশলে পালিয়ে যায়। এসময় তার ফেলে যাওয়া ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ ৮৯০ টাকা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

কাকন বাহিনীকে ধরতে শুরু হয়েছে ‘অপারেশন ফার্স্ট লাইট’, গ্রেপ্তার ২১

রাজশাহীতে হাসানের উদ্যোগে ব্যতিক্রমধর্মী ইফতার বিতরণ

শাকিল আহমেদ ও ফারজানা রুপা গ্রেফতার।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

রাজশাহী সিটি কর্পোরেশনের আরো তিনটি আধুনিক এসটিএস এর উদ্বোধন

রাজশাহীতে উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

হ্যাকারদের কবলে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন

রাসিকের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় এর উদ্বোধন

রাজশাহীতে কর্মসংস্থান বিষয়ক ইএসডিও-রেসকিউ প্রকল্পের সভা অনুষ্ঠিত