মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬ | ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

পুঠিয়ায় সড়কের পাশে ৩০০ গাছের চারা রোপণ

প্রতিবেদক
sonynews
আগস্ট ১৮, ২০২৬ ২:২৫ অপরাহ্ণ

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর আওতায় রাজশাহীর পুঠিয়ায় ৩০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টার দিকে পুঠিয়া-নন্দনগাছী সড়কে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান। উপজেলা প্রকৌশলী এ কে এম আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে চারা রোপণ কর্মসূচি পরিচালিত হয়।

কর্মসূচিতে পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র ও বিএনপির সাবেক সভাপতি আসাদুল ইসলাম আসাদ, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রিপন রেজা, যুবদল নেতা রোকনুজ্জামানিক, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক নেফাউর রহমান সুমন এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক আলাল হোসেন আলাল উপস্থিত ছিলেন।

এ ছাড়া এলজিইডির উপসহকারী প্রকৌশলী মো. শরিফুল ইসলাম, সার্ভেয়ার সাদেকুল ইসলাম, কার্যসহকারী খলিলুর রহমান খানসহ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা কর্মসূচিতে অংশ নেন।

আয়োজকেরা জানান, সড়কের সৌন্দর্য বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতেই এ উদ্যোগ। সড়কের পাশে পরিকল্পিতভাবে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের ফলে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য বজায় থাকবে, অন্যদিকে সড়কের নান্দনিকতাও বাড়বে।

কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা বলেন, শুধু চারা রোপণ নয়, নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের মাধ্যমে এসব গাছকে বড় করে তোলাই এখন মূল লক্ষ্য। স্থানীয় মানুষকে সম্পৃক্ত করে বৃক্ষগুলোর পরিচর্যা নিশ্চিত করা গেলে এ উদ্যোগ দীর্ঘমেয়াদে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত
ধাওয়া-পালটা ধাওয়ায় শেষ হলো চুয়াডাঙ্গা উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

ধাওয়া-পালটা ধাওয়ায় শেষ হলো চুয়াডাঙ্গা উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

রাজশাহী বাস টার্মিনালে উত্তেজনা: শ্রমিক বিক্ষোভে মারধরের শিকার নেতা পাখি, অবৈধ কমিটি বাতিলের দাবি

রাজশাহী সিটি হাট নিয়ে অপপ্রচার বন্ধ ও সত্যতা যাচাইয়ের আহ্বান ইজারাদার কর্তৃপক্ষের

ডিসিদের ২৫ দফা নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

রামেবির নতুন ভিসি জাওয়াদুল হকের যোগদান

সুন্দরী তরুণীদের দিয়ে পাতা হচ্ছে প্রেমের ফাঁদ, রেহাই পাচ্ছেন না রাষ্ট্রদূতরাও

অধ্যাপক মহিউদ্দিন স্থায়ী বরখাস্ত, ফাঁসি যেকোনো সময়

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ৭৬ হাজার চারা রোপণ করবে আওয়ামী লীগ

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ৭৬ হাজার চারা রোপণ করবে আওয়ামী লীগ

রাজশাহীর পদ্মায় নৌকাডুবিতে চারজন নিখোঁজ