মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

পুঠিয়ায় পরোকিয়ার অভিযোগ: নারী-পুরুষকে গাছে বেধে মারধর

প্রতিবেদক
sonynews
আগস্ট ১৮, ২০২৬ ৩:০৩ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পুঠিয়ায় পরকীয়ার অভিযোগে এক নারী ও এক যুবককে গাছের সঙ্গে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

রোববার (১৬ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার ভাল্লুকগাছি ইউনিয়নের সিংড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিংড়া গ্রামের নারী (৩৫) ও একই এলাকার আব্দুল খালেকের ছেলে মো. সজল (৩০) পরকীয়ায় জড়িত বলে অভিযোগ ওঠে। এ অভিযোগের জেরে স্থানীয় কয়েকজন তাদের আটক করে গাছের সঙ্গে বেঁধে মারধর করেন বলে জানা গেছে।

পরে খবর পেয়ে পুঠিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে। আহত অবস্থায় তাদের পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সজলকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আর ওই নারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, পরকীয়ার অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে। পাশাপাশি নারী ও যুবককে গাছের সঙ্গে বেঁধে মারধরের ঘটনাটিও তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। তদন্ত শেষে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আইন নিজের হাতে তুলে নিয়ে কাউকে মারধর করা বা অপমান করার সুযোগ নেই বলে জানান তিনি।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

কিছুদিন পর দেখব খুনিরা বাইরে, বিপ্লবীরা জেলে: হাসনাত

প্রধানমন্ত্রীর নেতৃত্বে অদম্য গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ, আইজিপি

একই পরিবারের ৪টি সাজাসহ ১৬টি ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার

ভারতীয় শিশুকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিলে বোয়ালিয়া থানার পুলিশ

পুঠিয়ায় ৫০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

রাজশাহীতে শিবিরের ঝটিকা মিছিল, গ্রেফতার ২

মতিহারের সুদ, জুয়া ও আইপিএল জুয়ার কারবার রমরমা

শিরোইল কলোনি প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত: চ্যাম্পিয়ন ডি ম্যাক্স

রাজশাহীতে থানা চত্ত্বরে দেখা মিললো রাসেল ভাইপারের

শিক্ষাঙ্গনে ইতিবাচক পরিবর্তন হলে জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের আকাঙ্খার বাস্তবায়ন হবে’