• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
Headline
নওগাঁয় তরুণীকে ফুসলিয়ে ধর্ষণের অভিযোগ, গুরুতর আহত অবস্থায় রামেকে ভর্তি হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল রাজশাহী জেলা পুলিশ রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ব্রিটিশ হাই কমিশনের প্রতিনিধি সৌজন্য সাক্ষাৎ রুয়েটে ওয়ার্ল্ড কিউএস র‌্যাংকিং সংক্রান্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক তিন মাদক মামলায় তিন আসামির কারাদণ্ড ভোলাহাটে ২২৮ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার পুরোনো-নতুন এনআইডিতে জন্মতারিখ ভিন্ন, তবু অভিযোগ খারিজ; তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন নগরীতে ৩ জন অনলাইন জুয়ারি আটক চন্দ্রিমা থানা পুলিশের অভিযানে ৫ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার ট্রাফিক পুলিশ কনস্টেবল এবং জনৈক বুলেটের কথা কাটাকাটির ভিডিও বিষয়ে আর এমপির বক্তব্য

রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

sonynews / ১৯ Time View
Update : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

স্টাফ রিপোর্টার: পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা সরকার ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জুলাই) বেলা ১১টায় রাজশাহী কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ।

এ সময় রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে রাজশাহী মহানগরীতে ২ লাখ ৫০ হাজার লক্ষ্যমাত্রা নিয়ে বৃক্ষরোপণ কার্যক্রম চলমান রয়েছে। সিটি কর্পোরেশনের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সংগঠন ও সংস্থাও এগিয়ে এসেছে। ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কার্যক্রম চলছে।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ইতোমধ্যে তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ শুরু হয়েছে। ইমাম-মোয়াজ্জিমদের সম্মানী ভাতা প্রদান কার্যক্রম শিগগিরই শুরু হবে।

কর্মসূচিতে রাসিক প্রশাসক বৃক্ষরোপণের পাশাপাশি গাছের পরিচর্যার বিষয়ে গুরুত্বারোপ করেন।

কর্মসূচিতে রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী, পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বারিক মৃধা, বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির সভাপতি শামসুল হোসেন মিলু, সাধারণ সম্পাদক বজলুজ্জামান মোহন, মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বে মুঈদুর রহমান মঈদ, রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন, সিনিয়র যুগ্ম আহবায়ক খালেদ বিন ওয়ালিদ আবির। কর্মসূচিতে সভাপতিত্ব করেন রাজশাহী কলেজ ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম। সঞ্চালনা করেন রাজশাহী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশিকুজ্জামান প্রীতম। কর্মসূচিতে রাজশাহী কলেজ ছাত্রদলের নেতাকর্মী, শিক্ষার্থী ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category