শনিবার , ২৫ এপ্রিল ২০২৬ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বিশ্বকাপ চলাকালে যুক্তরাষ্ট্রে মানবাধিকার সংস্থার রেড অ্যালার্ট

প্রতিবেদক
sonynews
এপ্রিল ২৫, ২০২৬ ৫:০১ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: ২০২৬ সালের বিশ্বকাপের অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্রকে ঘিরে উদ্বেগজনক একটি ভ্রমণ সতর্কতা জারি করেছে শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠনগুলো। বৃহস্পতিবার আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ), এনএএসিপিসহ একাধিক সংগঠন যৌথভাবে এই সতর্কবার্তা প্রকাশ করে।

তাদের মতে, আসন্ন বিশ্বকাপ উপলক্ষে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে যাওয়া সাংবাদিক, খেলোয়াড় কিংবা দর্শনার্থীরা বর্ণবৈষম্য বা হয়রানির ঝুঁকিতে পড়তে পারেন।

বিশেষ করে অভিবাসী ও সংখ্যালঘু জনগোষ্ঠীর জন্য পরিস্থিতি আরও সংবেদনশীল হতে পারে। বর্তমান রাজনৈতিক পরিবেশ এবং কঠোর অভিবাসন নীতিই এই উদ্বেগের মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এই সতর্কবার্তায় আরও বলা হয়, যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় ভ্রমণকারীদের মোবাইল ফোন বা ল্যাপটপের মতো ব্যক্তিগত ইলেকট্রনিক ডিভাইস তল্লাশি করা হতে পারে। এমনকি বর্ণগত প্রোফাইলিংয়ের মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্যবস্তু বানানোর আশঙ্কাও রয়েছে। কেউ যদি অভিবাসন সংক্রান্ত কারণে আটক হন, তাহলে আটক কেন্দ্রে অমানবিক আচরণের শিকার হওয়ার সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে।

মানবাধিকার সংগঠনগুলো মনে করছে, বর্তমান প্রশাসনের কঠোর অভিবাসন নীতি এবং সংখ্যালঘু ও এলজিবিটিকিউ সম্প্রদায়ের সুরক্ষা কমে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাই তারা ভ্রমণকারীদের সতর্ক থাকার পাশাপাশি আগাম প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে ফিফার কাছে দর্শকদের মৌলিক অধিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

অন্যদিকে, ফিফা তাদের অবস্থান পুনর্ব্যক্ত করে জানিয়েছে যে, সংস্থাটি মানবাধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। তবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন সংগঠন এই আশ্বাসে সন্তুষ্ট নয়। তারা আগেই সতর্ক করেছিল যে, বিশ্বকাপকে নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, বর্তমান বাস্তবতা তা থেকে অনেকটাই সরে গেছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রুয়েটের শিক্ষক-কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠানোর প্রতিবাদে মানববন্ধন

টনপ্রতি ৮০০ ডলারের নিচে পেঁয়াজ রপ্তানি করবে না ভারত

নগরীর শিরোইল কলোনিতে চালার টিন কেটে দুই দোকানে দুধর্ষ চুরি

রাজশাহীতে গোপন ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল, যুবক গ্রেফতার

রাজশাহী মহানগরী জামায়াতের উদ্যেগে স্কুল শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

রবীন্দ্রনাথের রাজনৈতিক দর্শনের সীমানা: শেষ পর্ব

পানি, খাবার, বিদ্যুৎ, গ্যাস সরবরাহ বন্ধ! ইজ়রায়েলি অবরোধের জেরে গাজ়ায় মানবিক বিপর্যয়ের শঙ্কা

নগরীর ড্রেনের কাদামাটি উত্তোলন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

রামেক হাসপাতাল ৩ হাজার শয্যায় উন্নীত ও রাজশাহীতে ইপিজেড স্থাপনের প্রতিশ্রুতি ডা. জাহাঙ্গীরের

জুলাই আন্দোলনের বিরোধিতা, অবমাননা ও হামলার অভিযোগে রুয়েটে ৩ শিক্ষকসহ বরখাস্ত ৪