শনিবার , ১৪ মার্চ ২০২৬ | ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীর শালবাগানে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিক নিহত

প্রতিবেদক
sonynews
মার্চ ১৪, ২০২৬ ১:৫১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার শালবাগান এলাকায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে সাব্বির (২৭) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে সিটি গ্যারেজের পেছনে ইসমাইল হোসেনের নির্মাণাধীন চারতলা ভবনে এ দুর্ঘটনা ঘটে।সংবাদ প্রচার

নিহত সাব্বির মহানগরীর মালদা কলোনি এলাকার বাসিন্দা। তিনি আব্দুল্লাহ ও পারুল বেগমের ছেলে। তিন ভাইবোনের মধ্যে সাব্বির দ্বিতীয়। তিনি বিবাহিত এবং তার পাঁচ বছর বয়সী এক ছেলে ও তিন বছর বয়সী এক মেয়ে রয়েছে।

নিহতের বড় ভাই শাকিল আহমেদ জানান, তারা দু’জনই ভবনের চতুর্থ তলায় কাজ করছিলেন। এ সময় সাব্বির পাটা তুলতে গিয়ে হঠাৎ পা পিছলে পাশের একটি দোতলা ভবনের ছাদে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সাব্বিরের বাবা আব্দুল্লাহ বলেন, সকালে তিনি কাজের জায়গায় এসে ছেলের সঙ্গে দেখা করে যান। কিছুক্ষণ পর খবর পান যে, তার ছেলে ছাদ থেকে পড়ে মারা গেছে।

ভবন মালিক ইসমাইল হোসেন জানান, তিনি বাজারে ছিলেন। সেখানেই খবর পান যে তার ভবনে কাজ করার সময় এক শ্রমিক ছাদ থেকে পড়ে মারা গেছেন।

বাড়ির মালিকপক্ষের সদস্য সুমন জানান, ভবনে কাজ করার সময় শ্রমিকদের নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল। সেফটি গার্ড ব্যবহার ছাড়া কাজ করা যাবে না- এ বিষয়ে লিখিত চুক্তিও ছিল। এমনকি এর আগে নিরাপত্তা সরঞ্জাম ছাড়া কাজ করতে আসা কয়েকজনকে ফিরিয়ে দেওয়া হয় বলেও তিনি দাবি করেন।

তিনি আরও জানান, দুই দিন আগে ভবনের চারতলা থেকে একটি বাঁশ পড়ে যায়। এতে অল্পের জন্য তার দুই সন্তান রক্ষা পায়। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সতর্কও করা হয়েছিল।

চন্দ্রিমা থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছাদ থেকে পড়ে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত
সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এর নগরীর ৫ থানার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এর নগরীর ৫ থানার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাজশাহী নগরীতে গ্যাং স্টার গ্রুপের হামলা, গুরুতর আহত ৪ যুবক

রাজশাহীতে ক্রিকেট বাজিতে হেরে যুবকের আত্মহত্যা

বাংলাদেশ সফরে আসছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভ

“টেন্ডারে ‘ছায়া-অংশগ্রহণ’: পলাতক আসামিকে ইজারা দেওয়ায় উত্তাল রাজশাহী”

অবশেষে রাজশাহীতে সিরিয়াল প্রতারক প্রিয়া খাতুন গ্রেফতার

নতুন কমিটি ঘিরে অচলাবস্থা: রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

রাজশাহীর মোহনপুরে ছুরিকাঘাকে যুবকের মৃত্যু

২০ কর্মকর্তা নিয়োগ দিয়ে বিপাকে নেসকো কর্তৃপক্ষ, বাড়ছে ক্ষোভ

মিয়ানমারে যাত্রীবাহী বিমান লক্ষ্য করে গুলি

মিয়ানমারে যাত্রীবাহী বিমান লক্ষ্য করে গুলি